আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কেন ?
উত্তর: বাঙালির দৃঢ় ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে আগরতলা মামলার পেছনে পাকিস্তান সরকারের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় এ মামলা প্রত্যাহার করা হয়। আগরতলা মামলা পূর্ব পাকিস্তানের মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মামলার আসামিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর পরিচালনায় যে আন্দোলন শুরু হয় তা আইয়ুববিরোধী গণআন্দোলনে রূপ নেয় । এ সময় পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান, সার্জেন্ট জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা নিহত হলে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় । অবশেষে তীব্র আন্দোলনের মুখে সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কেন ?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর