শেয়ারFacebookWhatsApp

কত সালে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপিত হয় ?

উত্তর: ১৯৬৬ সালে ঐতিহাসিক ছয়দফা দাবি উত্থাপিত হয় ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কত সালে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপিত হয় ?

উদ্দীপক

আজনাদাইন রাষ্ট্রটি উত্তর ও দক্ষিণ দুটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল। এ রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের রাজধানী ছিল উত্তর অঞ্চলে। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসননীতির ফলে দক্ষিণ অঞ্চলের জনগণ ব্যাপক শোষণ, নিপীড়ণ ও নির্যাতনের শিকার হয়। এর প্রতিবাদে দক্ষিণ অঞ্চলের একজন মহান রাজনৈতিক নেতা কেন্দ্রীয় সরকারের নিকট অস্ত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে কতিপয় দাবি উত্থাপন করেন। কেন্দ্রীয় সরকার দাবিসমূহ না মানলেও এগুলো পরবর্তীকালে দক্ষিণ অঞ্চলের জনগণের মুক্তির সনদে পরিণত হয় ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

১৯৬৬ সালে ঐতিহাসিক ছয়দফা দাবি উত্থাপিত হয় ।

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ পূর্ব বাংলার রাজনৈতিক দল যুক্তফ্রন্টের প্রার্থীদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। ১৯৫৪ সালে মুসলিম লীগের পরাজয়ের নানাবিধ কারণ বিদ্যমান ছিল যেমন— সাংগঠনিক দুর্বলতা, জনবিচ্ছিন্ন নেতৃত্ব, মুসলিম লীগ সরকারের দুর্নীতি ও সরকার পরিচালনায় ব্যর্থতা। এছাড়াও মুসলিম লীগের মুখপত্র দৈনিক আজাদ পত্রিকায়ও মুসলিম লীগের পরাজয়ের কিছু কারণের কথা উল্লেখ করে। যেমন— ক. বাংলা ভাষার দাবিকে সঠিকভাবে মোকাবিলায় ব্যর্থতা এবং ভাষা আন্দোলনকারীদের প্রতি নূরুল আমিন সরকারের দমননীতি, খ. পূর্ব-বাংলার প্রতি কেন্দ্রের দূরদর্শিতার অভাব এবং বাঙালির প্রতি অবিচার ও শোষণনীতি, গ. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসন প্রদান না করার মনোভাব, ঘ. পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক দুর্গতি বৃদ্ধি, ঙ. পাকিস্তানের সংবিধান রচনায় মুসলিম লীগের বিলম্ব ও ব্যর্থতা, চ. মুসলিম লীগের পর্যাপ্ত জনসংযোগের অভাব, মুসলিম লীগ ও সরকারকে একত্রীকরণ করে ফেলা। জ. মুসলিম লীগের প্রতি ছাত্র ও তরুণ সমাজের সমর্থনের অভাব, ঝ, মুসলিম লীগের কর্মী স্বান্নতা এবং ঞ, দুর্নীতি দমনে সরকারের ব্যর্থতা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দাবি উত্থাপনের ঘটনাটিতে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের ঘটনার প্রতিফলন ঘটেছে। ছয় দফা দাবিকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর এক সম্মেলনে যোগদান করে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবলিত এসব দাবি আদায়ের লক্ষ্যে বাঙালিরা এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকে এ আন্দোলনের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, আজনাদাইন রাষ্ট্রটি উত্তর ও দক্ষিণ দুটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল। এ রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের রাজধানী ছিল উত্তর অঞ্চল। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসননীতির ফলে দক্ষিণ অঞ্চলের জনগণ ব্যাপক শোষণ, নিপীড়ণ ও নির্যাতনের শিকার হয়। এর প্রতিবাদে দক্ষিণ অঞ্চলের একজন মহান রাজনৈতিক নেতা কেন্দ্রীয় সরকারের নিকট অত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে কতিপয় দাবি উত্থাপন করেন। একইভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিভক্ত ছিল। প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম পাকিস্তানে। এছাড়া শাসনক্ষমতা পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় পূর্ব পাকিস্তান কর্মসংস্থান, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ জাতীয় জীবনের সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য অবসানের জন্য পূর্ব পাকিস্তানের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন । এতে বাঙালিদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বায়ত্তশাসন দাবি করা হয়। পাকিস্তান সরকার এ দাবি মেনে না নেওয়ায় বাঙালিরা আন্দোলন শুরু করে।. উদ্দীপকে বর্ণিত দেশটির বঞ্চিত দক্ষিণাঞ্চলের জননেতা বেঞ্জামিনও তার অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য দশ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের ডাক দেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের দাবিতে ছয় দফা দাবির প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দফাসমূহ অর্থাৎ ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ— উক্তিটি যথার্থ । পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ১৯৬৬ সালের 'ছয় দফা” দাবি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার মানুষকে শোষণ করতে থাকে । অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক সব ক্ষেত্রেই তারা পূর্ব বাংলার প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এই শোষণ-বঞ্চনার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে ছয় দফা দাবি পেশ করেন । উদ্দীপকেও এমনটি লক্ষণীয় । উদ্দীপকে বলা হয়েছে, দক্ষিণ অঞ্চলের একজন মহান নেতা কেন্দ্ৰীয় সরকারের কাছে ন্যায্য অধিকার আদায়ে কতিপয় দাবি উত্থাপন করেন। কেন্দ্রীয় সরকার দাবিসমূহ না মানলেও এগুলো পরবর্তীকালে দক্ষিণ অঞ্চলের জনগণের মুক্তির সনদে পরিণত হয়। পূর্ব বাংলার মানুষকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রমূলক শোষণ থেকে মুক্ত করতে লাহোরে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির ঘোষণা দেন। এতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত দাবি করা হয়েছিল। এর প্রত্যেকটি দফাই ছিল বাঙালির প্রত্যাশিত অধিকার। এটি ছিল পাকিস্তানের শোষকদের শোষণ নীতির বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ ও সুসংগঠিত প্রতিবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতে, 'ছয় দফা বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ।' ছয় দফা কর্মসূচিতে বাঙালি জাতির চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের সোচ্চার দাবি জানানো হয়। এর মধ্য দিয়ে বাঙালির স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফা বাঙালির মনে জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়। এ নবজাগ্রত জাতীয়তাবাদী চেতনা তাদেরকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচিগুলোতে প্রেরণা যোগায়। তারা স্বায়ত্তশাসনের দাবি ত্যাগ করে স্বাধীনতার দাবিতে সোচ্চার হয় । উপরের আলোচনা থেকে বোঝা যায়, ছয় দফা বাঙালির মনে যে স্বাধিকার চেতনা জন্ম দিয়েছিল তারই ফল মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ । তাই বলা যায়, ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ ।
HSCIslamic History 2nd paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।