শেয়ারFacebookWhatsApp

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ?

উত্তর: যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ?

উদ্দীপক

রিপার কলেজের সব শিক্ষার্থী ও শিক্ষক খালি পায়ে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরিতে বের হলো। প্রভাতফেরি শেষে তারা তাদের কলেজের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল। সর্বশেষ তাদের অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনায় রিপাদের কলেজের অধ্যক্ষ বলেন, এ আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

উত্তর

ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিশের গুরুত্ব অপরিসীম। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে 'তমদ্দুন মজলিশ' গঠিত হয়েছিল। এ সংগঠনের উদ্যোগেই ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়েছিল। এ সংগঠনের উদ্যোগেই ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়েছিল। মূলত তমদ্দুন মজলিশই ছিল ভাষার দাবিতে গড়ে ওঠা প্রথম সংগঠন।

উত্তর

উদ্দীপকে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে বলা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে এ দিবসের গুরুত্ব অপরিসীম । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বাঙালিদের জন্য বিশেষ তাৎপর্যময় একটি দিন। এদিন বাংলা ভাষার দাবিতে সারা পূর্ব বাংলায় ধর্মঘট ও শোভাযাত্রার আহ্বান করা হয়। পাক সরকার ২০ ফেব্রুয়ারি থেকে ২০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু আন্দোলনকারীরা ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ইতিহাসের জন্ম দেন । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মিলিত হয়। সেখানে তারা গাজিউল হকের সভাপতিত্বে সমাবেশ শেষে ১৪৪ ধারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগানে মিছিল নিয়ে অগ্রসর হয়। তাদের এ মিছিলে পুলিশ গুলি বর্ষণ করলে রফিক, বরকত, জব্বার প্রমুখ শহিদ হন। এ ঘটনা সারাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফলে পাকিস্তান সরকার বাঙালির ভাষার দাবি মানতে বাধ্য হয়। এই দিনটির গুরুত্ব অনুধাবন করে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ ঘোষণা বিশ্বজুড়ে বাঙালি জাতির গৌরবকে ছড়িয়ে দিয়েছে। এ আলোচনা থেকে বোঝা যায় যে, বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে ২১ ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব অপরিসীম I

উত্তর

হ্যাঁ, রিপাদের কলেজের অধ্যক্ষের বক্তব্যের সাথে আমি একমত । উদ্দীপকে আমরা দেখতে পাই, রিপাদের কলেজে ২১ ফেব্রুয়ারি আয়োজিত একটি আলোচনাসভায় তাদের কলেজের অধ্যক্ষ ভাষা আন্দোলন সম্পর্কে বলেন, এ আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে । অধ্যক্ষের এ উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এ অন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির আত্মসচেতনতা বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার পরবর্তী সকল আন্দোলনের সূত্রপাত হয়। এ আন্দোলনের পরবর্তী ধাপ ছিল ১৯৫৪ এর নির্বাচন। যেখানে বাঙালি জাতি যুক্তফ্রন্টকে বিজয়ী করে। এরপর ১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৬৬ সালের ছয়দফা দাবির প্রেক্ষিতে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে বীর বাঙালি ঐক্যবদ্ধ হয়। এভাবে ১৯৬৯ সালে সংঘটিত হয় গণঅভ্যুত্থান যা আইয়ুব খানের পতনকে ত্বরান্বিত করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আর এরই প্রেক্ষিতে ১৯৭১ সালে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে । উপরের আলোচনায় দেখা যায়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির প্রথম আন্দোলন সংঘটিত হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আরো অনেক আন্দোলন হয়, যা চূড়ান্ত রূপ লাভ করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এ যুদ্ধে বাঙালি জাতি নিজেদের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। তাই বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূচনা হয় ।
HSCIslamic History 2nd paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।