ছয় দফা দাবিতে বাঙালির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির দাবি ছিলো বলে একে বাঙালির জাতির মুক্তি সনদ বলা হয়।
পাকিস্তানি শাসকগোষ্ঠী বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ঘোষিত হয় ৬ দফা ছিলো প্রথম বলিষ্ঠ প্রতিবাদ। এতে বাঙালি চরম প্রত্যাশিত স্বায়ত্তশাসনের জোর দাবি উথাপন করা হয়। তাছাড়া ছয় দফা বাঙালির পৃথকঅর্থ এবং প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানানো হয়। এতে বাঙালি আত্মনিয়ন্ত্রণাধিকারে প্রত্যয় ব্যক্ত হয়। ছয় দফার মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে। তাই এটি বাঙালির মুক্তির সনদ হিসাবে আখ্যায়িত।