শেয়ারFacebookWhatsApp

বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?

উদ্দীপক

১৯৯০ সালে মিয়ানমারে এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দল 'ন্যাশনাল ফর ডেমক্রেসি' বিপুল ভোটে জয়লাভ করলেও ক্ষমতাসীন জান্তা সরকার সুচির হাতে ক্ষমতা ছেড়ে না দিয়ে বরং তাকে উল্টো রাষ্ট্রদ্রোহী বলে গৃহবন্দি করে রাখেন।

Dhaka · 2023

উত্তর

বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন।

উত্তর

পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী আন্দোলন ও ছয় দফা আন্দোলন দমনের জন্য আগরতলা মামলা করা হয়। আগরতলা মামলা দায়েরের সরকারের বিভিন্ন উদ্দেশ্য ছিল। যেমন- ১. পূর্ব পাকিস্তানে পরিচালিত ছয় দফাভিত্তিক গণআন্দোলনকে নস্যাৎ করা; ২. পাকিস্তান সেনাবাহিনীর ওপর বাঙালি জাতির বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখা; ৩. পাকিস্তানের রাজনীতিতে শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করা; ৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বিভেদ তৈরি করা। সার্বিকভাবে বাঙালির অধিকার আন্দোলন দাবিয়ে রাখার জন্য বাঙালি নেতৃবৃন্দের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়েছিল

উত্তর

উদ্দীপকে বর্ণিত মিয়ানমারের ১৯৯০ সালের নির্বাচনের সাথে বাংলাদেশের ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে দেখা যায়, ১৯৯০ সালে মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে অংসান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল ভোটে জয় লাভ করলে জান্তা সরকার ক্ষমতা ছাড়েনি। তেমনি ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জান্তা সরকারের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। দীর্ঘদিন সামরিক শাসনের পর ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনের ঘোষণা দেন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। ৭ ডিসেম্বর জাতীয় পরিষদের এবং ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। কিন্তু ১২ নভেম্বর পূর্ব বাংলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখা দিলে উপদ্রব এলাকায় ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল ৩১৩টি। এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬৯টি। আওয়ামী লীগ এ ১৬৯টি আসনের মধ্যে সংরক্ষিত ৭টি মহিলা আসনসহ ১৬৭টি আসন লাভ করে। অন্যদিকে, পিপিপি পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশে মোট ৮৮টি আসন লাভ করে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। পক্ষান্তরে, মুসলিম লীগ পেয়েছিল মাত্র ৯টি আসন। আবার পূর্ব পাকিস্তান প্রাদেশি। পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন লাভ করে। এভাবে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।পরিশেষে বলা যায়, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এ নির্বাচন স্বাধীনতার পথকে অনেক এগিয়ে দিয়েছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উক্ত নির্বাচন তথা ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে। নিচে আমার মতামত বিশ্লেষণ করা হলো-সমগ্র পাকিস্তানের প্রেক্ষাপট ও বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে ১৯৭০ সালের নির্বাচন সুদূরপ্রসারী ভূমিকা পালন করে। দীর্ঘ ২৩ বছর পর ১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন। সংবিধান রচনায় পাকিস্তানের শাসকগোষ্ঠী যে ব্যর্থতার পরিচয় দেয় ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী দলের মাধ্যমে এ সংবিধান রচনার সুযোগ তৈরি হয়। এ নির্বাচনে জয় লাভের মাধ্যমে আওয়ামী লীগ ছয় দফাকে বাঙালির প্রাণের দাবি, বাঁচা-মরার দাবি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ১৯৬৮ ও ১৯৬৯ সালের গণজাগরণের হাত ধরে ১৯৭০ সালের নির্বাচন বাঙালি জাতিকে সবচাইতে সুসংহত, সুদৃঢ় ও লৌহ কঠিন হয়। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব পাকিস্তান থেকে জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি, শতকরা হিসেবে ৯৮.৮১% এবং প্রাদেশিক নির্বাচনে ৩১০টি আসনে মধ্যে ২৯৮টি শতকরা হিসেবে ৯৬.১২% আসন লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'মুকুটহীন রাজা' হিসেবে আখ্যায়িত হন এবং আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়াতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সরকার ক্ষমতা ছাড়তে অস্বীকার করলে বাঙালি জাতি অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়ে। ক্ষমতা হস্তান্তর না করে ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করলে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে এবং ৭ মার্চের ভাষণে মুক্তির দিশা দেওয়া হয়। অতঃপর ৯ মাস যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জাতি জাতীয়তাবাদ ও ঐক্যের যে নজির স্থাপন করে তার হাত ধরেই পরবর্তীতে অর্জিত হয় স্বাধীনতা।
HSCIslamic History 2nd paperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।