উদ্দীপকের আবুল বাসারের মতো এক মহান ব্যক্তির আত্মত্যাগের কথা ভারতবর্ষের মানুষ কোনো দিন ভুলবে না- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আবুল বাসারের মতো এক মহান ব্যক্তি ছিলেন হাজি মুহাম্মদ মোহসিন। তিনি জাতির কল্যাণে সাধারণ মানুষের মঙ্গলের জন্য বিশাল ভূমিকা পালন করেছেন। ভারতবর্ষের মানুষের কল্যাণে তার আত্মত্যাগের কথা মানুষ কোনোদিন ভুলবে না। হাজি মুহাম্মদ মোহসিন তার পৈত্রিক এবং একমাত্র বোন মুন্নজান খানমের উত্তরাধিকারী না থাকায় তাদের থেকে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হন। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি বিশ্বভ্রমণে বের হন। তিনি ইরান, ইরাক, আরব, তুরস্কসহ বহুদেশ ভ্রমণ করেন। তিনি তার সম্পত্তি ও সম্পদ আত্মমানবতার সেবায় ব্যয় করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি ১৮০৬ সালে একটি ট্রাস্ট গঠন করেন এবং দুজন মুতাওয়াল্লি নিয়োগ করেন। তিনি তার সম্পত্তিকে ৯টি অংশে বিভক্ত করেন। ইসলামের সেবার জন্য তিনটি; পেনশন, বৃত্তি এবং দাতব্য কাজে ব্যয়ের জন্য চারটি অংশ রাখা হয়। বাকি দুটি অংশ মুতাওয়াল্লিদের বেতন-ভাতাদি দেওয়ার জন্য বরাদ্দ করা হয়। ১৮১৮ সালে সরকার মোহসিন ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব নিজ হাতে তুলে নেয়। মোহসিন ফান্ড হতে দালানকোঠা, আবাসস্থল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, সমাধিসৌধ ইত্যাদি নির্মাণ করা হয়। গরিব, এতিম, অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা অর্জনের জন্য মোহসিন ফান্ড হতে বৃত্তির ব্যবস্থা করা হয়। হাজি মুহাম্মদ মোহসিন ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, চিরকুমার ও মহান জনহিতৈষী ব্যক্তি। জনকল্যাণে তার ছিল বিশাল অবদান। আত্মমানবতার সেবায় তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আবুল বাসারের মতো এক মহান ব্যক্তির আত্মত্যাগের কথা ভারতবর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর