ছবির ব্যক্তিটি যে বিদ্রোহের সাথে সম্পৃক্ত সেই বিদ্রোহের ব্যাখ্যা দাও।
উত্তর: ছবির ব্যক্তিটি হলেন ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সাথে সম্পৃক্ত ছিলেন। ২৯ মার্চ ১৮৫৭ সালে কলকাতার সন্নিকটস্থ ব্যারাকপুর সেনাবিনাসে মঙ্গলপান্ডে নামক এক সিপাহী প্রকাশ্যে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এ বিদ্রোহ দ্রুত পিরোজপুর, মুজাফফরনগর, পাঞ্জাব, নৌসেরা, হতমর্দান, অযোধ্যা, মথুরা, লক্ষ্ণৌ, মোরাদাবাদ, আজমগড়, কানপুর, এলাহাবাদ, ফৈজাবাদ, ফতেপুর, ফতেহগড়, বাংলা, বিহার প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে। বিদ্রোহী সিপাহীগণ মুঘল বংশের দ্বিতীয় বাহাদুর শাহকে মুঘল সম্রাট বলে ঘোষণা করে এবং তাকে 'একতার প্রতীক' হিসেবে গ্রহণ করেন। স্থানে স্থানে কিছু জনসাধারণ, সম্পত্তিচ্যুত তালুকদার, নির্যাতিত কৃষক এ বিদ্রোহে যোগদান করে। কানপুরের নানা সাহেব, তাতিয়া তোপি, আজিমউল্লাহ, জগদীশপুরের রাজপুত দলপতি কুনওয়ার সিং, ফৈজাবাদের মৌলভী আহমদ উল্লাহ, ঝাঁসির রানি অক্ষ্মীবাঈ এ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এ বিদ্রোহে ব্যাপক অবদান রাখেন। ইংরেজরা চরম নৃশংসতার মধ্যদিয়ে এ বিদ্রোহ দমন করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবির ব্যক্তিটি যে বিদ্রোহের সাথে সম্পৃক্ত সেই বিদ্রোহের ব্যাখ্যা দাও।
উত্তর
উত্তর
উত্তর
উত্তর