ছবির ব্যক্তিটি যে বিদ্রোহের সাথে জড়িত সেই বিদ্রোহের ফলেই ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে- মূল্যায়ন কর।
উত্তর: ছবির ব্যক্তিটি হলেন ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তিনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সাথে সম্পৃক্ত ছিলেন। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলেই ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ফলে ভারতের শাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। কোম্পানির ব্যবসায়িক মনোবৃত্তি ভারতের জনসাধারণের স্বার্থের পরিপন্থী বিবেচনা করে ১৯৫৮ সালের ২ আগস্ট এক ঘোষণা দ্বারা ইংল্যান্ডের কন্ট্রোলের পরিবর্তে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের মধ্য থেকে একজনকে ভারত সচিবের পদে নিযুক্ত করা হয়। সিদ্ধান্ত গৃহীত হয়, তিনি ১৫ জন সদস্য নিয়ে গঠিত একটি কাউন্সিলের সাহায্যে ভারত সাম্রাজ্যের শাসনকার্য পরিচালনা করবেন। ভারতের গভর্নর জেনারেল 'ভাইসরয়' বা রাজপ্রতিনিধি নামে পরিচিত হন। ১৮৫৭ সালের বিপ্লোবোত্তরকালে ব্রিটিশদের প্রতি হিংসাপরায়ণ মনোভাবের দরুন মুসলিম জাতির জানমাল, মান-সম্মান ও খ্যাতি প্রতিপত্ত সবই হয় বিপর্যন্ত ও প্রায় বিধ্বস্ত। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নিকট হতে বিদ্রোহের সব কাগজপত্র ও হুকুমনামা নিয়ে নেওয়া হয়। এ বিপ্লবের পর ভারতীয়দের যোগ্যতানুযায়ী উচ্চ পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা অনুযায়ী ১৮৬১ সালে ভারতীয় সিভিল সার্ভিস (ICS) আইন পাস করা হয় এবং ভারতীয় সামরিক বিভাগকে ঢেলে সাজানো হয়। ১৮৭৬ সালের রাজকীয় অধিকার আইনে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়াকে 'ভারত সম্রাজ্ঞী' আখ্যা দেওয়া হয়। এর মাধ্যমে একটি যুগের সমাপ্তি ঘটে এবং একটি নতুন যুগের আবির্ভাব হয়। সুতরাং আমরা বলতে পারি যে, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলেই ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবির ব্যক্তিটি যে বিদ্রোহের সাথে জড়িত সেই বিদ্রোহের ফলেই ভারতে কোম্…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর