ছবির ব্যক্তির আত্মত্যাগ ভারতবাসী কখনও ভুলবে না'- তোমার মতামত দাও।
উত্তর: ছবির ব্যক্তি হলেন স্যার সৈয়দ আমীর আলী। ভারতীয় জনগণের কল্যাণে তার অবদান অবিস্মরণীয়। ভারতবাসী তার আত্মত্যাগের কথা কখনও ভুলবে না। ব্রিটিশ সরকারের পক্ষপাতদুষ্ট নীতির কারণে মুসলিম জাতি শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়ে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে মুসলমানগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দীনহীনভাবে কালাতিপাত করতে থাকে। ব্রিটিশ সরকারের কাছে মুসলমানদের দুরবস্থা তুলে ধরার মতো প্রতিনিধিত্বমূলক কোনো যোগ্য প্রতিষ্ঠান ছিল না। মুসলিম জাতির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করার জন্য মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার পনের বছর পরে ১২ মে ১৮৭৮ সালে। কলকাতার ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। পাটনার নবাব আমীর আলী খান বাহাদুর সভাপতি, সৈয়দ আমীর হোসেন সহসভাপতি এবং সৈয়দ আমীর আলী সম্পাদক নির্বাচিত হন। ১৮৮০-৮১ সালে কয়েকটি শাখা খোলা হলে এর নামের আগে 'সেন্ট্রাল' শব্দ যুক্ত হয়। তিনি মুসলমানদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আলাদা সুযোগ সুবিধা দাবি করেন। অত্যধিক দারিদ্রের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও 'ইনসপেক্টর নিয়োগের দাবি করেন। হাজি মুহাম্মদ মোহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াকফ, সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তার বিভিন্ন উদ্যোগ এবং হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। এমনিভাবে মুসলমানদের উন্নতি ও স্বার্থরক্ষার জন্য তার নিরলস প্রচেষ্টা ও অবদানের কারণে ভারতবাসী কখনও তাকে ভুলবে না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবির ব্যক্তির আত্মত্যাগ ভারতবাসী কখনও ভুলবে না'- তোমার মতামত দাও।
উত্তর
উত্তর
উত্তর
উত্তর