জনাব মাহমুদের সাথে যে মহান ব্যক্তির মিল রয়েছে তার পরিচয় প্রদান কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব মাহমুদের এর সাথে নওয়াব আবদুল লতিফের মিল রয়েছে। নওয়াব আবদুল লতিফ ১৮২৮ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফকির মাহমুদ ছিলেন ফার্সি ভাষায় সুপন্ডিত এবং কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন আইনজীবী। তার ঐকান্তিক প্রচেষ্টায় আবদুল লতিফকে আরবি, ফারসি, উর্দুর সঙ্গে ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলা হয়। আবদুল লতিফ কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে ঢাকা কলেজিয়েট স্কুলের একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতা মাদ্রাসায় আরবি ও ইংরেজি বিষয়ের অধ্যাপক পদে যোগদান করেন। ১৮৪৯ সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং ১৮৭৭ সালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। ১৮৮৪ সালে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন তিনি ১৮৯৩ সালের ১০ জুলাই মৃত্যুবরণ করেন। উপনিবেশিক বাংলায় সামাজিক ও শিক্ষা উন্নয়নে তার যথেস্ট অবদান ছিল।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জনাব মাহমুদের সাথে যে মহান ব্যক্তির মিল রয়েছে তার পরিচয় প্রদান কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর