শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর জনাব মাহমুদের চিন্তাচেতনার সাথে জনাব আবদুল লতিফের চিন্তাচেতনা-ও আত্মত্যাগের মিল রয়েছে? তার ব্যাখ্যা দাও

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের জনাব মাহমুদের চিন্তাচেতনার সাথে নওয়াব আবদুল লতিফের চিন্তাচেতনা ও আত্মত্যাগের মিল রয়েছে। নওয়াব আবদুল লতিফ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন। মুসলিমগণ ইংরেজ শাসন মেনে নিয়ে নিজেদের উন্নয়নে সচেষ্ট হোক এটাই ছিল নওয়াব আবদুল লতিফের প্রধান উদ্দেশ্য। আধুনিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেন এবং প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য পুরস্কার ঘোষণা করেন। সরকারি চাকরিসহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণের জন্য মুসলমানদের উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি ১৮৬৩ সালে কলকাতায় 'মোহামেডান লিটারারি সোসাইটি' গড়ে তোলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল আধুনিক শিক্ষা ও আধুনিক জ্ঞানবিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলিম, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা। যার ফলে মুসলমান ছাত্রদের ইংরেজি শিক্ষার দ্বার উন্মুক্ত হয়। এভাবে তিনি সমাজ কল্যাণে আত্মত্যাগ করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

তুমি কি মনে কর জনাব মাহমুদের চিন্তাচেতনার সাথে জনাব আবদুল লতিফের চি…

উদ্দীপক

জনাব মাহমুদের পিতা ছিলেন ফারসি ভাষায় সুপন্ডিত এবং দেওয়ানি আদালতের একজন আইনজীবী। পিতার ঐকান্তিক প্রচেষ্টায় মাহমুদকে আরবি, ফারসি, উর্দুর সঙ্গে ইংরেজিতেও পারদর্শী করে তোলা হয়। কর্মজীবনে জনাব মাহমুদ সর্বপ্রথম শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন। তিনি শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখেন। মুসলমানগণ ইংরেজ শাসন মেনে নিয়ে নিজেদের উন্নয়নে সচেষ্ট হোক এটাই ছিল তার প্রধান চিন্তা।

উত্তর

শেরে বাংলা এ. কে. ফজলুল হক বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

উত্তর

খিলাফত ও অসহযোগ আন্দোলন কয়েকটি সুনির্দিষ্ট কারণে। বিলুপ্ত হয়। অসহযোগ আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার ১০৮ ও ১৪৪ ধারা জারি করেন। প্রায় ৩০,০০০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। গান্ধী সমর্থক ৩,০০০ ব্যক্তির এক উচ্ছৃঙ্খল জনতা ২৫ জন পুলিশ ও একজন ইন্সপেক্টরকে হত্যা করে। গান্ধী আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি আন্দোলন স্থগিত করেন। অপরদিকে ১৯২২ সালের নভেম্বরে তুরস্কের সুলতান চতুর্থ মুহাম্মদের ক্ষমতা ও পদচ্যুতির সাথে সাথে তুর্কি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। ১৯২৪ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে তুরস্কের খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়। এর ফলে মুসলিম বিশ্ব হতে খিলাফতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব মাহমুদের এর সাথে নওয়াব আবদুল লতিফের মিল রয়েছে। নওয়াব আবদুল লতিফ ১৮২৮ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ফকির মাহমুদ ছিলেন ফার্সি ভাষায় সুপন্ডিত এবং কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন আইনজীবী। তার ঐকান্তিক প্রচেষ্টায় আবদুল লতিফকে আরবি, ফারসি, উর্দুর সঙ্গে ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলা হয়। আবদুল লতিফ কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে ঢাকা কলেজিয়েট স্কুলের একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতা মাদ্রাসায় আরবি ও ইংরেজি বিষয়ের অধ্যাপক পদে যোগদান করেন। ১৮৪৯ সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং ১৮৭৭ সালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। ১৮৮৪ সালে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন তিনি ১৮৯৩ সালের ১০ জুলাই মৃত্যুবরণ করেন। উপনিবেশিক বাংলায় সামাজিক ও শিক্ষা উন্নয়নে তার যথেস্ট অবদান ছিল।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের জনাব মাহমুদের চিন্তাচেতনার সাথে নওয়াব আবদুল লতিফের চিন্তাচেতনা ও আত্মত্যাগের মিল রয়েছে। নওয়াব আবদুল লতিফ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন। মুসলিমগণ ইংরেজ শাসন মেনে নিয়ে নিজেদের উন্নয়নে সচেষ্ট হোক এটাই ছিল নওয়াব আবদুল লতিফের প্রধান উদ্দেশ্য। আধুনিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেন এবং প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য পুরস্কার ঘোষণা করেন। সরকারি চাকরিসহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণের জন্য মুসলমানদের উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি ১৮৬৩ সালে কলকাতায় 'মোহামেডান লিটারারি সোসাইটি' গড়ে তোলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল আধুনিক শিক্ষা ও আধুনিক জ্ঞানবিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলিম, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা। যার ফলে মুসলমান ছাত্রদের ইংরেজি শিক্ষার দ্বার উন্মুক্ত হয়। এভাবে তিনি সমাজ কল্যাণে আত্মত্যাগ করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।