ছবিটিতে যে মহান ব্যক্তিকে লক্ষ করা যাচ্ছে তার এবং তার পিতার পরিচালিত আন্দোলনের নেতৃত্বের ধারা ব্যাখ্যা কর।
উত্তর: ছবিটিতে যে মহান ব্যক্তিকে লক্ষ করা যাচ্ছে, তিনি হলেন দুদু মিয়া। দুদু মিয়া এবং তার পিতার রেখে যাওয়া আন্দোলনের নাম ফরায়েজি আন্দোলন। ১৮১৮ সালে হাজি শরীয়তউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব ১৮৪০ সাল পর্যন্ত তারই হাতে ন্যস্ত থাকে। তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মুহাম্মদ মোহসিন উদ্দিন আহমদ ওরফে দুদু মিয়া এ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। অত্যন্ত দক্ষতার সাথে ১৮৬২ সাল পর্যন্ত নেতৃত্ব প্রদান করেন। এরপর ১৮৬২ হতে ১৮৮৪ সাল পর্যন্ত দুদু মিয়ার পুত্র নয়া মিয়া এ আন্দোলন পরিচালনা করেন। ১৮৮৪ সাল হতে দুদু মিয়ার অপর পুত্র সৈয়দ উদ্দিন আহমদ ফরায়েজি আন্দোলনের নেতৃত্বে অধিষ্ঠিত হন। ব্রিটিশ সরকার সৈয়দ উদ্দিনকে 'খান বাহাদুর' উপাধিতে ভূষিত করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রশ্নে তিনি খাজা সলিমুল্লাহকে সমর্থন করেন। ১৯০৬ সালে তিনি ইহলোক ত্যাগ করলে তার বড় ছেলে রশিদ উদ্দিন আহমদ ওরফে বাদশাহ মিয়া ফরায়েজি সংগঠনকে ধরে রাখেন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে এ সংগঠন ব্রিটিশ বিরোধী ভূমিকা গ্রহণ করে। এরপর বাদশা মিয়া খিলাফত ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি নারায়ণগঞ্জে ফরায়েজিদের একটি সম্মেলন আহ্বান করেন।এ সম্মেলনে পাকিস্তানকে 'দারুল ইসলাম' হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং তার অনুসারীদের জুমা ও ঈদের জামায়াত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবিটিতে যে মহান ব্যক্তিকে লক্ষ করা যাচ্ছে তার এবং তার পিতার পরিচালি…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর