রহমত উল্লাহর দেওয়া তথ্যে যে আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পটভূমি ব্যাখ্যা কর।
উত্তর: রহমত উল্লাহর দেওয়া তথ্যে ফরায়েজি আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে। ইসলামে যা যা বিশ্বাস করা ফরজ, সেগুলো হুবহু হযরত মুহাম্মদ (সা.) ও তার সাহাবিদের মতো হতে হবে। বিশ্বাসের সাথে কুফর বা শিরকের মিশ্রণ থাকা চলবে না। দেশে দেশে বা যুগে যুগে এ বিশ্বাসের কোনো হেরফের হবে না। হাজি শরীয়তউল্লাহ ১৮১৮ সালের দিকে মক্কা থেকে দেশে ফিরে এসে দেখেন, অধিকাংশ মুসলমান বিশ্বাসে কুফর ও শিরক মিশ্রিত করেছে। তৎকালীন ভারতীয় মুসলমানেরা জন্ম-মৃত্যু, বিবাহ ও সামাজিক উৎসবে বহু অমুসলিম ধর্মজাত আচার অনুষ্ঠান পালন করছে। অনেকে জঘন্য বিদআত ও শিরকে লিপ্ত রয়েছে। প্রকৃত সত্য হলো- মৃতব্যক্তির কাছে ইহকাল বা পরকালের কোনোকিছুই চাওয়া যাবে না। মৃত ব্যক্তি কোনো পাপ করা বা কোনো সওয়াব হাসিল করা বা ইহজগতের কোনো ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহপাক। এতদসত্ত্বেও তৎকালীন মুসলমানরা মৃত ব্যক্তির কাছে কোনো কিছু পাওয়ার আশায় সিজদা করত। এমতাবস্থায় গাজী-কালুর প্রশস্তি গাওয়া, পঞ্চপীর, পীরবদর, খাজা খিজিরের দোহাই দেওয়া ইত্যাদি বিদআত হতে মুসলমানদের রক্ষা করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। ইসলামের নামে যেসব অনাচার, কুসংস্কার, শিরক ও বিদআত ঢুকেছে সেগুলো তিনি দূর করতে সচেষ্ট হন। পরবর্তীতে তার সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে সদস্যদের আর্থসামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেন। ফলে ফরায়েজি আন্দোলনের এক পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের চরিত্র লাভ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
রহমত উল্লাহর দেওয়া তথ্যে যে আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর