ছবির ব্যক্তির মতো এক ব্যক্তিই বাঁশের কেল্লা স্থাপন করে ইংরেজ বাহিনীর মোকাবিলা করতে চেয়েছিলেন- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ছবির ব্যক্তি হলেন তিতুমীর। তিতুমীর বাঁশের কেল্লা স্থাপন করে ইংরেজদের সাথে মোকাবিলা করেছিলেন। শহিদ তিতুমীর ইংরেজ সরকার এবং তাদের দোসর জমিদারশ্রেণির বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং ব্রিটিশ সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এবং নারিকেলবাড়িয়ার একটি নিয়মিত ও শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। ১৮৩১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লে. কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে দেশি পদাতিক বাহিনীর ১১টি রেজিমেন্ট, কয়েকটি কামানসহ গোলন্দাজ বাহিনীর সৈন্যদল এবং দেহরক্ষী বাহিনীর সৈন্যরা নারিকেলবাড়িয়ার দিকে রওয়ানা দেয়। অপরদিকে তিতুমীর তার শিষ্য মুইজউদ্দিনের নারিকেলবাড়িয়ার গ্রামে বাড়িতে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। ১৭ নভেম্বর ১৮৩১ খ্রিস্টাব্দে বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার ইংরেজ বাহিনীর সাথে মিলিত হন। আলেকজান্ডার ও ক্যাপ্টেন সাদারল্যান্ড ১৮ নভেম্বর স্থানটি জরিপ করেন। ১৯ নভেম্বর ইংরেজ বাহিনী তিতুমীর বাহিনীর ওপর আক্রমণ করে। তিতুমীর ও তার প্রধান সেনাপতি গোলাম মাসুম বীরের মতো লড়াই করেন। সুশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত ইংরেজ সেনাবাহিনীর প্রচন্ড গোলাবর্ষণে তিতুমীর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিতুমীরসহ ৫০ জন অনুসারী শাহাদাৎ বরণ করেন। প্রায় ৩০ জন আহত এবং ২৫০ জন বন্দি হন। কলিকাতায় তিতুমীরের অনুসারীদের একতরফা বিচার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। প্রধান সেনাপতি গোলাম মাসুমকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এভাবে তিতুমীর কর্তৃক পরিচালিত আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবির ব্যক্তির মতো এক ব্যক্তিই বাঁশের কেল্লা স্থাপন করে ইংরেজ বাহিনী…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর