এ মহান নেতার এসব বক্তব্যের পরও ব্রিটিশদের তাড়ানো অনেকটা দূরহ ব্যাপার হয়ে পড়েছিল- মূল্যায়ন কর।
উত্তর: মহাত্মা গান্ধীর বক্তব্য ও আন্দোলনের পরও ভারতবর্ষ থেকে ব্রিটিশ বাহিনীকে তাড়ানো দুরূহ ব্যাপার ছিল। ইংরেজদের তাড়ানোর প্রাণপণ চেষ্টায় দেশে চরম হতাশা বিরাজ করে। নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ বা Indian National Army (INA)। এ বাহিনীকে! সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু। স্বাধীনতা অর্জনের পদ্ধতির প্রশ্নে গান্ধীজির সঙ্গে সুভাষ বসুর মতের অমিল ছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ডে ইংরেজ সরকারের ভীতি কেঁপে। উঠে। সরকার বার বার তাকে কারারুদ্ধ করে। সবশেষে ১৯৪১ সালে ইংরেজদের উৎখাতের লক্ষ্য নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। তিনি ভারত হতে ইরেজদের বিতাড়িত করার জন্য জার্মানের সাহায্য কামনা করেন। এ সময় দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের কনভেনশন পাকিস্তান দাবি মেনে নিয়ে প্রতিনিধি দলকে সংকট সমাধানের আহ্বান জানায়। এ ক্যাবিনেট মিশন কংগ্রসে ও মুসলিম লীগ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে। নিম্নলিখিত প্রস্তাব পেশ করে। যেমন- ১. কেন্দ্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা; ২. ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি স্বায়ত্তশাসিত ভারত ইউনিয়ন গঠন করা ও ৩. হিন্দু প্রধান গ্রুপ, মুসলিম প্রধান গ্রুপ এবং আসাম ও বাংলা গ্রুপ এ তিনভাগে প্রদেশগুলোকে ভাগ করা এবং প্রত্যেক গ্রুপের জন্য একটি করে গণপরিষদ গঠন করা। ৬ জুন ১৯৪৬ খ্রি. মুসলিম লীগ সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ করেন। বিভিন্ন কারণে ১৯৪৬ খ্রিষ্টাব্দে ২৭ জুলাই জিন্নাহ বোম্বেতে লীগ কাউন্সিলের অধিবেশন সরকার ও কংগ্রেসের বিশ্বাসঘাতকতার নিন্দা করেন। ১৯৪৬ সালের ১৬ আগস্ট 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' মুসলিম লীগের পক্ষ হতে ঘোষণা দেওয়া হয়। এতে হিন্দু-মুসলিম দাঙা শুরু হয় এবং ১৬-২০ আগস্টের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। এমন সংকটাপন্ন অবস্থায় ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। অবশেষে ১৯৪৭ সালের ১৫ জুলাই লন্ডনে কমনসভায় ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় এবং ১৮ জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। আর এ আইনের ভিত্তিতে ১৪ আগস্ট পাকিস্তান ও ১৫ আগস্ট ভারত নামে দুটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পৃথিবীর বুকে জন্মলাভ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
এ মহান নেতার এসব বক্তব্যের পরও ব্রিটিশদের তাড়ানো অনেকটা দূরহ ব্যাপা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর