উদ্দীপকের আমজাদ আলীর আন্দোলনের সাথে ভারতের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আমজাদ আলী ঝিনাইদহ জেলার হরিশচন্দ্র চেয়ারম্যানের অন্যায়-অত্যাচার ও মুসলমানদের ওপর নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন। তার এ আন্দোলনের সাথে হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়। হাজি শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের মাধ্যমে মুসলিম সমাজকে রক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব সংস্কারবাদী আন্দোলন গড়ে উঠেছিল ফরায়েজি আন্দোলন সেগুলোর মধ্যে অন্যতম। প্রথমদিকে এটি একটি ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও পরবর্তীতে তা সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। ধর্মীয় সংস্কারের পাশাপাশি এটি ছিল কৃষক আন্দোলন। ফরায়েজি আন্দোলন সামাজিক ও ধর্মীয় সংস্কার হিসেবে শুরু হলেও এটি শুধু মুসলমান জনগণকে সংঘবন্ধ সংগ্রামে উদ্বুদ্ধ করেনি, স্থানীয় হিন্দু কৃষকদের এক বিরাট অংশকে উদ্বুদ্ধ করেছিল। এ আন্দোলন সরকারের বিরুদ্ধে হিন্দু- মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে এ আন্দোলন অসাম্প্রদায়িক ও সর্বজনীন আন্দোলনে রূপ নেয় এবং পরবর্তীকালে এ আন্দোলন স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে। দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজি আন্দোলন এদেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। আর এ ঐক্যই এদেশের সর্বস্তরের মানুষের মাঝে নবজাগরণের সৃষ্টি করে এবং এটি শেষপর্যন্ত স্বাধিকার আন্দোলনে রূপ পরিগ্রহ করে। ফলে মুসলমানগণ সে সময়ের হিন্দু জমিদার ও ইংরেজদের শোষণের হাত থেকে রক্ষা পায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আমজাদ আলীর আন্দোলনের সাথে ভারতের কোন আন্দোলনের সাদৃশ্য পা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর