আমজাদ আলীর আন্দোলন শংকরপুরের মুসলমানদের ওপর অত্যাচার থেকে রক্ষার্থে যে ভূমিকা পালন করেছিল তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হরিশচন্দ্র দেব শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে মুসলমানদের ধর্মীয় কাজে বাধা ও তাদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। চেয়ারম্যানের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষার জন্য আমজাদ আলী এগিয়ে আসেন। তিনি ছিলেন ধর্মভীরু ও সমাজ সংস্কারক। তিনি হিন্দু চেয়ারম্যানের অত্যাচার থেকে মুসলমানদের রক্ষার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং দুর্বার আন্দোলন গড়ে তোলেন। তার এ আন্দোলন মুসলমানদের ওপর অত্যাচার থেকে রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে। প্রথমদিকে এটি একটি ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও পরবর্তীতে তা সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। ধর্মীয় সংস্কারের পাশাপাশি এটি ছিল কৃষক আন্দোলন। ফরায়েজি আন্দোলন সামাজিক ও ধর্মীয় সংস্কার হিসেবে শুরু হলেও এটি শুধু মুসলমান জনগণকে সংঘবদ্ধ সংগ্রামে উদ্বুদ্ধ করেনি, স্থানীয় হিন্দু কৃষকদের এক বিরাট অংশকে উদ্বুদ্ধ করেছিল। এ আন্দোলন সরকারের বিরুদ্ধে হিন্দু-মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে এ আন্দোলন অসাম্প্রদায়িক ও সর্বজনীন আন্দোলনে রূপ নেয় এবং পরবর্তীকালে এ আন্দোলন স্বাধিকার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে। দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজি আন্দোলন এদেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। আর এ ঐক্যই এদেশের সর্বস্তরের মানুষের মাঝে নবজাগরণের সৃষ্টি করে এবং এটি শেষপর্যন্ত স্বাধিকার আন্দোলনে রূপ পরিগ্রহ করে। ফলে মুসলমানগণ সে সময়ের হিন্দু জমিদার ও ইংরেজদের শোষণের হাত থেকে রক্ষা পায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আমজাদ আলীর আন্দোলন শংকরপুরের মুসলমানদের ওপর অত্যাচার থেকে রক্ষার্থে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর