জালাল তালেবের গ্রন্থে কোন আন্দোলনের তথ্য ফুটে উঠেছে? তার বর্ণনা দাও।
উত্তর: জালাল তালেবের গ্রন্থে খিলাফত আন্দোলনের তথ্য ফুটে উঠেছে। 'খিলাফত' শব্দটি খলিফা হতে এসেছে। এর অর্থ উত্তরাধিকারী, প্রতিনিধি ইত্যাদি। এটি বিশ্বনবি হযরত মুহম্মদ (সা.)-এর প্রতিনিধি বা স্থলাভিষিক্ত অর্থে মুসলমানদের রাষ্ট্রপ্রধানের পদবিরূপেও বলা হয়। খলিফা কর্তৃক পরিচালিত রাষ্ট্রকে খিলাফত বলা হয়। ইসলামের প্রথম চার খলিফার যুগ শেষ হলেও খিলাফতের ধারা থেকে যায়। ৬৬১-৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত উমাইয়া এবং ৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আব্বাসিগণ খিলাফত পরিচালনা করেন। এরপর মামলুক শাসকগণ ও অটোমান সুলতানগণ খলিফা হিসেবে স্বীকৃত হতেন। খলিফাকে মুসলিম বিশ্বে আধ্যাত্মিক নেতা হিসেবে যথাযথ সম্মান করা হতো। বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের ধর্মপরায়ণ রাষ্ট্রনায়কগণ তুরস্কের সুলতানের নিকট উপঢৌকন প্রেরণ করতেন এবং খুৎবায় ও মুদ্রায় খলিফার নাম উল্লেখ করতেন। খলিফা তাদের উপাধি, উপঢৌকন ও ক্ষমতার স্বীকৃতি প্রদান করতেন। খিলাফতের প্রতি ভারতীয় মুসলমানদের গভীর শ্রদ্ধা ও আনুগত্য ছিল। ভারতীয় মুসলমানগণ তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা বলে শ্রদ্ধা করত। ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক নিজ স্বার্থের কারণে জার্মানির পক্ষ হয়ে মিত্রশক্তি ব্রিটিশ ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর 'ফলে ভারতীয় মুসলমানগণ চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। কারণ তারা ধর্মীয় কারণে খলিফার প্রতি আনুগত্য, আবার অপরদিকে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকারের প্রতি সমর্থন প্রদান করে। ভারতীয় মুসলমানগণ খলিফার মর্যাদা ও তুরস্কের অখন্ডতা রক্ষার জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলে। ভারতীয় মুসলমানগণ ভারতীয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলে। এভাবে খিলাফত আন্দোলনের সূত্রপাত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জালাল তালেবের গ্রন্থে কোন আন্দোলনের তথ্য ফুটে উঠেছে? তার বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর