এ ধরনের আরেকটি আন্দোলনের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: এ ধরনের আরেকটি আন্দোলনের হচ্ছে অসহযোগ আন্দোলন। এ আন্দোলনের নির্দিষ্ট কারণ রয়েছে। একাধিক কারণে গান্ধী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। রাওলাট আইন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের ক্ষোভের অন্যতম কারণ। এ আইনে সরকার জরুরি অবস্থায় যেকোনো মামলা বিচারক ছাড়াই নিষ্পত্তি করার বিধান রাখে এবং সন্দেহভাজন সন্ত্রাসবাদীদেরকে জেলখানায় রাখার ব্যবস্থা করে। এ আইনের সংবাদ প্রকাশিত হলে গোটা ভারতব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে যায়। সকলে এটিকে নাগরিক অধিকারের মৃত্যুদূত হিসেবে আখ্যায়িত করে। রাওলাট আইনের প্রতিবাদ করতে গিয়ে বেশকিছু ভারতীয় নিহত হয়। এ বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে এবং নিহতদের আত্মার সদগতির উদ্দেশ্যে ১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এক সভায় মিলিত হয়। এতে দশ হাজার লোক জমায়েত হয়। সভাস্থলটি চারদিকে মাটির দেয়াল ও ঘরদোর দিয়ে ঘেরা ছিল। ভারতীয় ব্রিটিশ সরকার এ সভাস্থলে নিরস্ত্র ও আলোচনারত ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালায়। সরকারি ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ৩০৯ জন ও আহতের সংখ্যা ছিল ২০০ জন। কিন্তু বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ছিল কয়েক হাজার। ভারতীয় ইতিহাসে এ নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা 'জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড' নামে পরিচিত। কংগ্রেস এ হত্যাকান্ড তদন্তের জন্য কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে তার 'নাইট' উপাধি বর্জন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
এ ধরনের আরেকটি আন্দোলনের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর