আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর
উত্তর: আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। এ দলটি মুসলমানদের স্বার্থরক্ষা ও পাকিস্তান প্রতিষ্ঠায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারি নীতির উদ্দেশ্যে মুসলমানদের ভুল ধারণার অবসান করতে মুসলিম লীগ কাজ করে। এ দলটি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার, স্বার্থসংরক্ষণ সংহত করা এবং তাদের প্রয়োজন আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করে। ভারতীয় মুসলমানদের মধ্যে যাতে ভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয়, সে ব্যবস্থা গ্রহণ করে। ১৯০৯ সালের ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যাইলফলক। ভারতবর্ষের গভর্নর লর্ড মিন্টোর আগ্রহে এবং সচিব লর্ড মর্লির সহায়তায় ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রণীত হয়। এতে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দান ও আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়। ১৯১০ সালের জানুয়ারিতে আগা খানের সভাপতিত্বে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এতে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং মুসলমানদের আলাদা সংরক্ষিত আসন ব্যবস্থার প্রশংসা করা হয়। ১৯১৬ সালের 'লক্ষ্মেী' চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নেয়। বিশ্বযুদ্ধ শেষে খিলাফত আন্দোলন শুরু হলে মুসলিম লীগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কংগ্রেসের অসহযোগ আন্দোলনের প্রশ্নে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ১৯২৮ সালের মে মাসে নেহেবু কমিটি গঠিত হলে তাতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুপারিশ না থাকায় মুসলিম লীগ তা প্রত্যাখ্যান করে। ১৯৩০ থেকে ১৯৪০-এর দশকে ব্রিটিশ কর্তৃপক্ষ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা ও বৈঠকের ফলেও মতানৈক্য থেকে যায়। অবশেষে ২৩ মার্চ ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে আলাদা মুসলিম আবাসভূমির প্রভাব গ্রহণ করা হয়। ১৯৪৩ এর মধ্যে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে, ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য নির্বাচিত সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে দলটি ১১০টি আসন লাভ করে। মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের জন্ম হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর