উদ্দীপকে ১৮৫৭ সালের বিপ্লবের যে কারণটির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তার ব্যাখ্যা দাও
উত্তর: উদ্দীপকের ১৮৫৭ সালের বিপ্লবের যে কারণটির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তা হলো অর্থনৈতিক কারণ। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে ভারতীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ইংরেজদের ক্ষমতা দখলের পর ভূমি রাজস্ব নীতির নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকদের অর্থনৈতিক মেরুদন্ড। এ আইন প্রয়োগের ফলে বহু বনেদি জমিদার, অভিজাত ও উচ্চপদে অধিষ্ঠিত রাজকর্মচারী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। দরিদ্র কৃষকদের ওপর অতিরিক্ত কর ধার্য করা হয় এবং কারণে-অকারণে অত্যাচার করা হয়। পণ্যের বাজার দখলের নামে ইংরেজরা পরিকল্পিকভাবে স্থানীয় শিল্প ধ্বংস করে। এছাড়া ভারত হতে সোনা, রূপা প্রভৃতি মূল্যবান ধাতু ইংল্যান্ডে প্রেরণ করে, বিলাতি শিল্পজাত দ্রব্যাদির আমদানি ইত্যাদি কর্মকান্ডের কারণে এদেশে ব্রিটিশ বিরোধী মনোভাব বৃদ্ধি পায়। খাজনা বৃদ্ধি, চৌকিদারি কর বৃদ্ধি, পথকর ও জলকর স্থাপন, যানবাহনের ওপর কর ধার্য ইত্যাদি কর্মকাণ্ড ভারতীয় জনগণ ভালোভাবে গ্রহণ করেনি।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ১৮৫৭ সালের বিপ্লবের যে কারণটির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর