শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে লেখো ।

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সেদেশে আশ্রয় দেয়। ভারত সরকার তার দেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারত মুক্তিবাহিনীকে যুদ্ধের জন্য অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপনের অনুমতি দেয়। এছাড়া শরণার্থীদের সহায়তা করতে ভারত সরকার তার নাগরিকদের ওপর কর পর্যন্ত আরোপ করে। সরকারি পর্যায়ের বাইরেও ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। এভাবে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে লেখো ।

উদ্দীপক

ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি জনমতকে অগ্রাহ্য করে ইরাক দখলের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ ।

Combined · 2019

উত্তর

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীকে সেদেশে আশ্রয় দেয়। ভারত সরকার তার দেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ভারত মুক্তিবাহিনীকে যুদ্ধের জন্য অস্ত্র ও রসদ দিয়ে সহযোগিতা করে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপনের অনুমতি দেয়। এছাড়া শরণার্থীদের সহায়তা করতে ভারত সরকার তার নাগরিকদের ওপর কর পর্যন্ত আরোপ করে। সরকারি পর্যায়ের বাইরেও ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করে। এভাবে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পরিচালিত 'অপারেশন সার্চলাইট' এর ঘটনার মিল রয়েছে । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়ের সংযোজন করে। বিশ্বে স্বাধীনতাকামী সাধারণ মানুষকে এরূপ হত্যার নজির খুব কমই দেখা যায়। পাক-হানাদার বাহিনী সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালনা করে। উদ্দীপকেও এ ঘটনার প্রতিচিত্র ফুটে উঠেছে । ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এই অপারেশনের নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্টর্ম'। ঠিক একইভাবে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় লাভ সত্ত্বেও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা করে। আলোচনার নামে অযথা সময় নষ্ট করে। এক পর্যায়ে তিনি এদেশে গণহত্যা চালানোর নির্দেশ দেন। তার নির্দেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালায়। এ রাতে প্রায় ৫০ হাজার বাঙালি নর-নারী, ও শিশু গণহত্যার শিকার হয়। ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, পেশাজীবীসহ সব স্তরের জনগণকে নির্বিচারে হত্যা করা হয়। পাকবাহিনী এ জঘন্য হত্যাকাণ্ডের নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ইরাকিদের ওপর মার্কিনিদের পরিচালিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এর সাথে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার ব্যাপক পার্থক্য দেখা যায় । ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের নিরীহ ও নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল ইতিহাসের অন্যতম এক নারকীয় ঘটনা। এ ঘটনাই পরবর্তী সময়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জোগায়। কেননা বাঙালি জাতি এ গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির জন্য যুদ্ধ শুরু করে। কিন্তু ইরাকের ক্ষেত্রে এর ভিন্ন পরিস্থিতি দেখা যায় ৷ প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ এবং গণহত্যা চালালেও ইরাকিরা এর কোনো প্রতিবাদ করতে পারেনি। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত একটি জনপদ। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। কিন্তু 'অপারেশন সার্চলাইট' বা কালরাতের হত্যাকাণ্ড বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল। ২৫ মার্চ রাতে পাকবাহিনী যে মানবেতর তাণ্ডবলীলা শুরু করে তা পরবর্তী ৩৬ ঘণ্টা ধরে অব্যাহত রাখে। এ বীভৎস হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গোটা জাতি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। এ শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি শুরু করে মুক্তির সংগ্রাম। শুরু হয় পাকসেনাদের সাথে বাঙালি পুলিশ, আনসার ও সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নামে পরিচিত। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি এদেশকে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করে। বাঙালির অসীম সাহস, সিদ্ধান্তে দৃঢ়তা আর অপরিমেয় আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায় । ইরাকে পরিচালিত মার্কিনিদের গণহত্যা পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ । অথচ ২৫ মার্চ পাকসেনাদের পরিচালিত গণহত্যার পরপরই বাঙালি জাতি পাকবাহিনীর বিরুদ্ধে রুখে দাড়ায়। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ এরই ধারাবাহিকতায় অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। সুতরাং আলোচিত দুটো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ।
HSCIslamic History 2nd paperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।