উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো কোন দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল ভারত। ব্যাখ্যা করা হলো- উদ্দীপকে দেখা যায়, আঠারো শতকে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে। এ আন্দোলনে তাদের অস্ত্র দিয়ে, রসদ দিয়ে ও খাদ্য দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। তাঁদের সহায়তায় আমেরিকা ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের ফ্রান্সের সাথে ভারতের সাদৃশ্য রয়েছে। কেননা ভারত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীনতা লাভে সহায়তা করে। ভারতের জনগণ ও সরকার প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় ও বিশ্বজনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যৌথ কমান্ড গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছেন। এভাবেই বাংলাদেশকে সহযোগিতা করে ভূমিকা রেখেছে ভারত। তাই বলা যায়, উদ্দীপকের ফ্রান্সের মতো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। তাই ফ্রান্সের সাথে ভারতের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফ্রান্সের মতো কোন দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর