উদ্দীপকে কোন সরকারের কথা বলা হয়েছে? এ সরকারের গঠন প্রণালি লেখ।
উত্তর: উদ্দীপকে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হয়। তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর থানার বৈদ্যনাথতলা নামক স্থানে এ সরকার গঠন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের নামানুসারে এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এ সরকার গঠন করা হয়েছিল। ১৯৭০ সালের ১০ এপ্রিল এ সরকার গঠন করা হলেও এ সরকার শপথ গ্রহণ করেছিল ১৭ এপ্রিল। শপথবাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এ সরকারের সদর দপ্তর ছিল প্রথমে মুজিবনগরে এবং পরবর্তীতে কলকাতার থিয়েটার রোডের ৮নং বাড়ি। এ সরকারে গঠন কাঠামো ছিল নিম্নরূপ-রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান।উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমেদ।অর্থমন্ত্রী: এম. মনসুর আলী।স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী: এ. এইচ. এম. কামরুজ্জামান।পররাষ্ট্র ও আইনমন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।প্রধান সেনাপতি : কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী। অতএব, উদ্দীপকে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সরকারের কথা বলা হয়েছে? এ সরকারের গঠন প্রণালি লেখ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর