তুমি কি মনে কর উক্ত ভাষণটি স্বাধীনতা সংগ্রামে ব্যাপক প্রভাব ফেলেছিল ldots.. উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত ভাষণ তথা ৭ই মার্চের ভাষণটি স্বাধীনতা সংগ্রামে ব্যাপক প্রভাব ফেলেছিল। ৭ই মার্চের ভাষণের ফলে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা লাভ করে এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। ৭ মার্চ একটি ইতিহাস। ৭ই মার্চ বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। ৭ মার্চের ভাষণ লক্ষ্য কোটি জনতার মাঝে স্বাধীনতার বীজ বপন করেছিল। এর প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একটি করে ইতিহাস। এ ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধ শুরুর আগেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মার্কিন গণতন্ত্রের পথনির্দেশ আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতির বুকের তাজা রক্তের বিনিময়ে মুক্তি লাভের শপথ গ্রহণ করে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা লাভ করে। ২০১৭ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। মেমোরি অব দা ওয়ার্ল্ডে ইন্টার ন্যাশনাল রেজিস্টারে ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে। অতএব, ৭ই মার্চের ভাষণ বাঙালির মুক্তির আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। যার প্রেক্ষিতে তারা স্বাধীনতার পবিত্র সংগ্রামে লিপ্ত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত ভাষণটি স্বাধীনতা সংগ্রামে ব্যাপক প্রভাব ফেলেছিল…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর