শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে ঘটনার ইঙ্গিত বহন করে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের ২৫শে মার্চের হত্যাযজ্ঞের ঘটনার ইঙ্গিত বহন করে। উদ্দীপকে কালিরঞ্জন শীল বলেন, "আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জগন্নাথ হলেন দক্ষিণ হলের দক্ষিণ ব্লকের ২৩৫ নং রুমের বাসিন্দা। ৭১'-এর মার্চ মাসের এক রাতে পাকিস্তান সেনাবাহিনীর গোলগুলির ভয়ংকর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলাম।" যা ২৫শে মার্চের গণহত্যাকে নির্দেশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংকও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকাণ্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। দি পিপসল, ইত্তেফাক, সংবাদ ও গণবাংলা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মভোলা কবি শহিদ সাবেরসহ বহু সাংবাদকর্মী আগুনে পুড়ে মারা যায়। নয়া বাজার কাঠের আড়ত, বস্তি, শাখারি বাজার, রায়ের বাজার সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের নৃশংসতায় ৩০ লক্ষ নর-নারী শহিদ হন এবং ২ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারান। অতএব, কালিয়ঞ্জন শীলের কথা ২৫শে মার্চের গণহত্যার ইঙ্গিত বহন করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে যে ঘটনার ইঙ্গিত বহন করে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

"আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জগন্নাথ হলেন দক্ষিণ হলের দক্ষিণ ব্লকের ২৩৫ নং রুমের বাসিন্দা। ৭১'-এর মার্চ মাসের এক রাতে পাকিস্তান সেনাবাহিনীর গোলগুলির ভয়ংকর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলাম।" কথাগুলো ছিল কমরেড কালিরঞ্জন শীলের। ওই রাত ছিল পৃথিবীর ইতিহাসের বর্বর এক রাত। সে রাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ, স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এ ঘটনার পরই একজন স্বাধীনতার ঘোষণা দেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025

উত্তর

মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

উত্তর

বাংলার ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য অপরিসীম। এ নির্বাচনে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভকরে। কিন্তু সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখে। ফলে পূর্ব বাংলার জনগণ তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এ আন্দোলন দমন করার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী বাঙালিদের 'ওপর নৃশংস হত্যাকান্ড চালায়। ফলে বাঙ্গালিরা পাকিস্তান বিরোধী স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের ২৫শে মার্চের হত্যাযজ্ঞের ঘটনার ইঙ্গিত বহন করে। উদ্দীপকে কালিরঞ্জন শীল বলেন, "আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জগন্নাথ হলেন দক্ষিণ হলের দক্ষিণ ব্লকের ২৩৫ নং রুমের বাসিন্দা। ৭১'-এর মার্চ মাসের এক রাতে পাকিস্তান সেনাবাহিনীর গোলগুলির ভয়ংকর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলাম।" যা ২৫শে মার্চের গণহত্যাকে নির্দেশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংকও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকাণ্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। দি পিপসল, ইত্তেফাক, সংবাদ ও গণবাংলা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মভোলা কবি শহিদ সাবেরসহ বহু সাংবাদকর্মী আগুনে পুড়ে মারা যায়। নয়া বাজার কাঠের আড়ত, বস্তি, শাখারি বাজার, রায়ের বাজার সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের নৃশংসতায় ৩০ লক্ষ নর-নারী শহিদ হন এবং ২ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারান। অতএব, কালিয়ঞ্জন শীলের কথা ২৫শে মার্চের গণহত্যার ইঙ্গিত বহন করে।

উত্তর

এ ঘটনার পরেই অর্থাৎ ২৫শে মার্চ গণহত্যার পরপরই একজন তথা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন। উক্তিটি যথার্থ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংসভাবে গণহত্যা চালায়। এই অবস্থায় পুরা জাতি কোনো প্রকার দিক নির্দেশনা না পেয়ে একদিকে আতঙ্ক অন্যদিকে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান জীবন বাজি রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি ২৭শে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। পুরা জাতি যখন হতাশা ও শোকে হতবিহ্বল তখন জিয়াউর রহমান (তৎকালীন মেজর) কাণ্ডারির মতো অভিভূত হয়ে স্বাধীনতার ঘোষণা দেন। তার এ ঘোষণা নিশানাহীন জাতিকে দেয় এক মুক্তির মন্ত্র। তার ঘোষণার পর এদেশের ছাত্রজনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর তরুণ যুবকরা আত্মত্যাগের জন্য উজ্জীবিত হয়ে দেশকে মুক্ত করতে বদ্ধপরিকর হয়। শুরু হয় পাকিস্তানি সশস্ত্রসেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নামে পরিচিত। যার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। উপর্যুক্ত আলোচনা থেকে নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মেজর জিয়াউর রহমানের উক্ত ঘোষণা ছিল খুবই তাৎপর্যপূর্ণ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।