বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনায় এ সরকারের কৃতিত্ব মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের অবদান অপরিসীম। এ সরকারের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলেও তা অসংগঠিতভাবে পরিচালিত হতো। তাই মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায়ের জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠনের পর সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতি সেক্টরে সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয়। এছাড়া কর্নেল এম. এ. জি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। এর ফলে মুক্তিযুদ্ধ সুসংগঠিতভাবে পরিচালিত হতে থাকে। মুজিবনগর সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি দেশের সরকার প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা চান এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতিদানের আহ্বান, জানান। মুজিবনগর সরকার গঠনের পর এ সরকার বিশ্ববাসীর কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব তুলে ধরেন এবং স্বীকৃতি আদায়ের চেষ্টা করেন। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ এ সরকারকে এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বাকৃতি দেয়। ১৯৭১ সালের ১২৬ ডিসেম্বর এ সরকারের কাছেই আত্মসমর্পণ করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের অবদান অবিস্মরণীয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধ পরিচালনায় এ স…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর