উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার ব্যাপক পার্থক্য দেখা যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের নিরীহ ও নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল ইতিহাসের অন্যতম এক নারকীয় ঘটনা। এ ঘটনাই পরবর্তী সময়ে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জোগায়। কেননা বাঙালি জাতি এ গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির জন্য যুদ্ধ শুরু করে। কিন্তু ইরাকের ক্ষেত্রে এর ভিন্ন পরিস্থিতি দেখা যায় ৷ প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের ওপর নির্বিচারে বোমা বর্ষণ এবং গণহত্যা চালালেও ইরাকিরা এর কোনো প্রতিবাদ করতে পারেনি। দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত একটি জনপদ। সাদ্দাম হোসেন পরবর্তী সরকারগুলো মূলত পরাধীন এবং বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। কিন্তু 'অপারেশন সার্চলাইট' বা কালরাতের হত্যাকাণ্ড বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিল। ২৫ মার্চ রাতে পাকবাহিনী যে মানবেতর তাণ্ডবলীলা শুরু করে তা পরবর্তী ৩৬ ঘণ্টা ধরে অব্যাহত রাখে। এ বীভৎস হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গোটা জাতি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। এ শোককে শক্তিতে পরিণত করে বাঙালি জাতি শুরু করে মুক্তির সংগ্রাম। শুরু হয় পাকসেনাদের সাথে বাঙালি পুলিশ, আনসার ও সাধারণ মানুষের এক অসম লড়াই যা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নামে পরিচিত। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি এদেশকে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করে। বাঙালির অসীম সাহস, সিদ্ধান্তে দৃঢ়তা আর অপরিমেয় আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায়। ইরাকে পরিচালিত মার্কিনিদের গণহত্যা পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ । অথচ ২৫ মার্চ পাকসেনাদের পরিচালিত গণহত্যার পরপরই বাঙালি জাতি পাকবাহিনীর বিরুদ্ধে রুখে দাড়ায়। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ এরই ধারাবাহিকতায় অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। সুতরাং আলোচিত দুটো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্টর্ম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর