উদ্দীপকের আলোকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বসনিয়ার মতো বাংলাদেশও ১৯৭১ সালে আপামর জনসাধারণের অংশগ্রহণে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। পাকিস্তান সরকারের অধীনে নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে নানা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নেয়। সব শ্রেণির মানুষের অংশগ্রহণে এ যুদ্ধ জনযুদ্ধে পরিণত হয়। বসনিয়ার স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও একই প্রকৃতি লক্ষণীয়। সার্ব শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে মুক্তি পেতে বসনিয়াবাসী স্বাধীনতা আন্দোলন শুরু করলে সাবেক যুগোশ্লাভিয়া সরকার বসনিয়ায় গণহত্যা, লুণ্ঠন, নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালায়। অবশেষে লক্ষ লোকের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে বসনিয়া স্বাধীনতা অর্জন করে। একইভাবে বাঙালির স্বাধীনতার চেতনাকে স্তব্ধ করে দিতে পাকিস্তান সরকার নানা অপতৎপরতা চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পরপরই ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ঘোষণায় উজ্জীবিত অদম্য বাঙালি পাকিস্তানি হানাদার শক্তির বিরুদ্ধে দেশের সর্বত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। শুরু হয় মুক্তিযুদ্ধ। কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ সব শ্রেণির মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একে জনযুদ্ধে রূপ দেয়। পাকিস্তান সরকার স্বাধীনতাকামী জনতাকে দমনের জন্য কঠোর অবস্থান গ্রহণ করেও ব্যর্থ হয়। সব অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালি মুক্তিযোদ্ধারা তাদের পিছু হটতে বাধ্য করে। পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রায় ৩০ লাখ শহিদের আত্মত্যাগ আর ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। পরিশেষে বলা যায়, বসনিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং প্রকৃতি প্রায় একই ধরনের। বসনিয়ার মতো সশস্ত্র যুদ্ধের মাধ্যমেই ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে অঙ্কিত হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চিত্র।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর