উদ্দীপকে ভাষণের সাথে তোমার পাঠিত ভাষণের মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ভাষণের সাথে আমার পঠিত ৭ মার্চের ভাষণের মিল রয়েছে।। ১৯৭০ সালের নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতা সৃষ্টি হয়। সারা দেশে নানারকম উদ্বেগ, উত্তেজনার মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল জাতির জন্য 'সুস্পষ্ট দিক নির্দেশনা। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশে লক্ষ লক্ষ জনতার ঢল নামে। বঙ্গবন্ধু এ সমাবেশে যে ভাষণ দেন তা বিশ্বের ইতিহাসে খ্যাত হয়ে আছে। ২৫ মার্চ আহূত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু চারটি দাবি তার ভাষণে উপস্থাপন করেন। এগুলো হলো-১. চলমান সামরিক আইন প্রত্যাহার;২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া;৩. গণহত্যার তদন্ত করা এবং৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। বঙ্গবন্ধুর উক্ত ভাষণ বাঙালি জনমনে ব্যাপক প্রভাব ফেলে। জনগণ বঙ্গন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের প্রতি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তিনি বলেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশও দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান। তার এ ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত গেটিসবার্গ ভাষণের সাথে ৭মার্চের ভাষণের সাথেই সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ভাষণের সাথে তোমার পাঠিত ভাষণের মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর