জনসনের প্রতিবেদন তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উত্তর: জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি।উদ্দীপকে দেখা যায়, জনসন যুদ্ধ এবং সংঘর্ষ বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করেন- দেশটি মুসলিম অধ্যুষিত এবং দুটি অঞ্চলে বিভক্ত। একটি অঞ্চলের হাতেই অন্য অঞ্চলের সব অর্থসম্পদ ব্যবহৃত হতো। শোষিত অঞ্চলের মধ্যে তাদের অর্জিত সম্পদের মাত্র ১৬% ব্যয় হতো। এ ধরনের বৈষম্যের কারণেই বৃহৎ দেশটি ভেঙে শোষিত অঞ্চলটি একটি স্বাধীন দেশে রূপ নেয়। যার সাথে পশ্চিম পাকিস্তানের শোষণের, প্রেক্ষিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসকের বৈষম্য আর শোষণের শিকার হয়। বাংলার মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে শোষিত হয়। অবশেষে বাংলার মহান নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করে স্বায়ত্তশাসন লাভের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী দাবি না মেনে দমননীতি চালায়। ফলে বাঙালি ক্রমশ মুক্তি আন্দোলনে সচেতন হয়। ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা বিজয়ী হলেও তারা ক্ষমতা হস্তান্তরে অনীহা করে এবং ২৫ মার্চ গণহত্যা শুরু করে। এমতাবস্থায় ২৬ শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলে বিশ্বে সার্বভৌম বাংলাদেশ জন্ম নেয়। তাই শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে জয় লাভ বিশ্ব ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ।অতএব, জনসনের প্রতিবেদন আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জনসনের প্রতিবেদন তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর