উদ্দীপকে উল্লিখিত হত্যাকাণ্ডটি তৎকালীন দুই পাকিস্তানের কোন হত্যাকাণ্ডকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হত্যাকান্ডটি তৎকালীন দুই পাকিস্তানের ২৫শে মার্চের হত্যাকান্ডকে নির্দেশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। জগন্নাথ হলের সিঁড়ি, বারান্দা ও রাস্তায় শত শত ছাত্রের লাশের স্তূপ তৈরি হয়। ছাত্রীদের রোকেয়া হলেও হত্যাযজ্ঞ চালানো হয়। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। নয়া বাজার কাঠের আড়ত, বস্তি, শাখারি বাজার, রায়ের বাজার সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখায় আকাশ লাল হয়ে উঠে। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। উদ্দীপকেও অনুরূপ ঘটনা দেখা যায় যেখানে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের একপর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। অতএব উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত ২৫শে মার্চের জঘন্যতম ও নিমর্ম হত্যাকাণ্ডকে নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হত্যাকাণ্ডটি তৎকালীন দুই পাকিস্তানের কোন হত্যাকাণ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর