একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় উক্ত ভাষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: একটি সাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব পরিসীম। ৭ই মার্চের ভাষণের ফলে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা লাভ করে এরং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। ৭ই মার্চ একটি ইতিহাস। ৭ই মার্চ বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। ৭ই মার্চের ভাষণ লক্ষ, কোটি জনতার মাঝে স্বাধীনতার বীজ বপন করেছিল। এর প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য একটি করে ইতিহাস। এ ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি 'জাতি মুক্তিযুদ্ধ শুরুর আগেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মার্কিন গণতন্ত্রের পথনির্দেশ আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণ, বঙ্গাবন্ধু ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি বুকের তাজা রক্তের বিনিময়ে-মুক্তি লাভের শপথ গ্রহণ করে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা অর্জন করে। ২০১৭ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়। মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ৭ই মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে। অতএব, ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহসে একটি মাইলফলক। এ ভাষণে উজ্জীবিত হয়ে বাঙালি জাতি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা এলে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা ছিনিয়ে আনে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় উক্ত ভাষণের গুরুত্ব ব্যাখ্…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর