উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কোন ঘটনার মিল রয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পাকিস্তানের নৃশংস হত্যাকান্ড এবং এর প্রেক্ষিতে বাংলাদেশিদের মুক্তি সংগ্রামের ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্তৃক শোষিত ও অত্যাচারিত হয়ে আসছে। ফলে ফিলিস্তিনের জনগণ ঐকবদ্ধ হয়ে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে, সশস্ত্র আন্দোলন শুরু করে। এতে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণকে দমনে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকের ওপর নৃশংসভাবে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। যা বাঙালিদের শোষণ ও তার প্রেক্ষিতে সংঘটিত মুক্তি সংগ্রামের অনুরুপ। ১৯৪৭ সাল থেকে বাঙালি জাতি পাকিস্তান শাসকগোষ্ঠী কর্তৃক শাসিত ও শোষিত হয়ে আসছিল। এ শাসন ও শোষণের নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে ২৬ শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অতএব, উদ্দীপকে পাকিস্তানের নৃশংস হত্যাকান্ড এবং এর প্রেক্ষিতে বাংলাদেশিদের মুক্তি সংগ্রামের ঘটনার মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কোন ঘটনার মিল রয়েছে। ব্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর