উদ্দীপকে বর্ণিত হত্যাকান্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হত্যাকান্ডের সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর হত্যাকান্ডের মিল রয়েছে।উদ্দীপকে বিক্রমপুর রাজ্যের শাসকের শোষণ হতে মুক্ত হওয়ার জন্য শাহবাজপুর রাজ্যের শাসক স্বাধীনতা ঘোষণা করে। শাহবাজপুরের স্বাধীনতার দাবিকে চিরতরে নির্মূল করতে বিক্রমপুর রাজ্যের সেনাবাহিনী রাতের অন্ধকারে গণহত্যা কর্যক্রম পরিচালনা করে। যা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীরা ২৫ শে মার্চের হত্যাকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। দি পিপসল, ইত্তেফাক, সংবাদ ও গণবাংলা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মভোলা কবি শহিদ সাবেরসহ বহু সাংবাদকর্মী আগুনে পুড়ে মারা যায়। উঠে। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। তারা অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়। তাদের নৃশংসতায় ৩০ লক্ষ নর-নারী শহিদ হন এবং ২ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারান।অতএব, উদ্দীপকের মতো পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ইতিহাসের জঘন্যতম ও নিমর্ম হত্যাকাণ্ড চালায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হত্যাকান্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর