উদ্দীপকের ঘটনার পরবর্তী ইতিহাস বর্ণনা কর।
উত্তর: উক্ত ঘটনা দ্বারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যার ঘটনা বোঝানো হয়েছে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরবর্তী ইতিহাস আমাদের জন্য চির আনন্দের। কারণ এর মাত্র ২ দিন পর মুক্তিযুদ্ধের সমাপ্তি হয়। আমরা বিজয়ী হই এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। বঙ্গবন্ধুকে পাকিস্তানি সরকার মুক্তি দেয় এবং ১০ জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৪ ডিসেম্বর যৌথ বাহিনী ঢাকার মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঐদিন সকাল থেকেই নিয়াজী সব আশা ছেড়ে দেয় এবং ঢাকার বিভিন্ন বিদেশি দুবাতাসের সঙ্গে শর্তসাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে আলোচনা করেন, বিশেষ করে মার্কিন দূতাবাসের সঙ্গে। ১৬ ডিসেম্বর সকাল দশটায় পাকিস্তানি ১৪ ডিভিশন কমান্ডার জেনারেল জামশেদ ঢাকার মিরপুর ব্রিজের কাছে ভারতীয় জেনারেল নাপরার কাছে আত্মসমর্পণ করেন। ভারতীয় মিত্র বাহিনী ১০-৪০ মিনিটে ঢাকা নগরীতে প্রবেশ করে। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিকেল ৪-২১ মিনিটে হানাদার বাহিনীর ইস্টার্ণ কমান্ডের অধিনায়ক লেঃ জেনারেল এ. এ. কে. নিয়াজী ৯৩ হাজার সহযোগী সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্রসহ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়াদী উদ্যান) বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এভাবে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পরিসমাপ্তি হয় এবং বিশ্বের বুকে জন্ম নেয় নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র 'বাংলাদেশ'। আত্মসমর্পণের কয়েকদিনের মধ্যে মুজিবনগর প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মুখ্য সচিব রুহুল কুদ্দুসের নেতৃত্বে ঢাকায় আসেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর এবং সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান ঢাকায় ফিরেন ১০ জানুয়ারি। দেশে ফিরে তিনি প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার পরবর্তী ইতিহাস বর্ণনা কর।
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর