উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সময়ের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত ঘটনা ইতিহাসের ১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনার ইঙ্গিত বহন করে।উদ্দীপকে জনাব করিম পুরাতন একটি পত্রিকা পড়ে জানতে পারে একটি দেশের শত্রুবাহিনী কর্তৃক ওই দেশের মেধাবী মানুষকে হত্যার চিত্র। পত্রিকায় কয়েকটি বীভৎস লাশের ছবি দেখে সে আঁতকে উঠে। উদ্দীপকের এ ঘটনাটি পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীরী হত্যার ইঙ্গিত বহন করে। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত জেনে আলবদর ও রাজাকার বাহিনীর সহযোগিতায় ১০ ডিসেম্বর থেকে দ্রুত বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ড ঘটায়। ১৪ ডিসেম্বর গভর্নর হাউসে আটককৃত বুদ্ধিজীবীদের সরাসরি হত্যা করে। ঢাকায় বুদ্ধিজীবীদের মিরপুর, শিয়ালবাড়ি এবং মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমিতে হত্যা করা হয়। এজন্য ১৪ ডিসেম্বর পাালিত হয় 'শহিদ বুদ্ধিজীবী' দিবস। ১৯৭১ সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় যখন সন্নিকটে তখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশেীয় দোসরদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার নীল নকশা প্রণয়ন করে এবং তাদের তুলে নিয়ে হত্যা করে। এজন্য এদিনটি বাঙালি জাতি শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে থাকে। তাদের স্মরণে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সময়ের সাদৃশ্য পাওয়া যায়? ব্য…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর