উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের কোন ঘটনার চিত্র ফুটে উঠেছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের চিত্র ফুটে উঠেছে । বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ একটি যুগান্তকারী ঘটনা। এ ভাষণ ছিল নির্যাতিত বাঙালিদের প্রতি মুক্তির ডাক। এ ভাষণে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান । উদ্দীপকে এ ভাষণের প্রতিই ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে বলা হয়েছে, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” এ কথাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বলেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়। কিন্তু পশ্চিমা শাসকগোষ্ঠী দলটির কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে। এর ফলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। এ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে বঙ্গবন্ধু তার জ্বালাময়ী ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এতে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিমা শাসকগোষ্ঠীর বৈষম্য ও অবিচারের চিত্র তুলে ধরে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেন। এ ভাষণে তিনি বলেছিলেন, “তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলায় প্রস্তুত থাকবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” “তিনি আরও বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।' সুতরাং বলা যায়, উদ্দীপকের উক্তিতে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণের চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের উক্তিটিতে ১৯৭১ সালের কোন ঘটনার চিত্র ফুটে উঠেছে ? ব্যাখ্য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর