তোমার পঠিত মহান বাঙালি নেতা প্রদত্ত ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনামূলক ভাষণ— উক্তিটির যথার্থতা নির্ণয় করো ।
উত্তর: মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনামূলক ভাষণ— উক্তিটি যথার্থ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণটি ছিল বাঙালির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ ভাষণটি ছিল বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা। এ ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়। উদ্দীপকে 'পয়েট অব পলিটিক্স' নামে খ্যাত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর এ ভাষণ ছিল একটি জাতির স্বাধীনতা অর্জনের সুস্পষ্ট দিক-নির্দেশনা। বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণে উজ্জীবিত হয়ে বাংলার আপামর জনগণ স্বাধীনতা সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিল। পূর্ব বাংলার মানুষ ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ থেকে দিক-নির্দেশনা লাভ করে। এ ভাষণে যেমন বঙ্গবন্ধু পূর্ব বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছেন, তেমনি তিনি এখানে বসবাসরত হিন্দু-মুসলিম ও বাঙালি- অবাঙালিদের মধ্যে সম্প্রীতি স্থাপনের আহ্বান জানান। বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বঙ্গবন্ধু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।' আর এ ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। পরবর্তী সময়ে বাংলার স্বাধীনতা যুদ্ধে এ ভাষণটি মুক্তিযোদ্ধাদের দিক-নির্দেশনা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। উপরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, পূর্ব বাংলার জনজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিক-নির্দেশনামূলক ভাষণ ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পঠিত মহান বাঙালি নেতা প্রদত্ত ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিকন…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর