আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিয় শ্রেষ্ঠ সন্তান ৩০ লক্ষ মানুষ জীবন দান করেছেন। তাদের আত্মত্যাগের তাৎপর্য অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে আপামর জনতা তথা ছাত্র, কৃষক, নারী, পেশাজীবী সকল শ্রেণি নিজেদের সর্বস্ব দিয়ে সহযোগিতা করেছিল। পশ্চিম পাকিস্তান হীন চক্রান্তের মাধ্যমে ২৫-এ মার্চ ১৯৭১ সালের অকাতরে নিরীহ মনুষের ওপর হত্যাকণ্ড চালিয়ে ত্রাস সৃষ্টি করে। শোষিত পূর্ব পাকিস্তানের জনতা এ ঘটনার প্রতিবাদ ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়। পশ্চিম পাকিস্তানিদের এ আগ্রাসন থেকে বাঁচার জন্য বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, উকিল, ডাক্তারসহ সকল পেশাজীবী শ্রেণি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ফলে মুক্তিযুদ্ধ গণযুদ্ধে রূপ লাভকরে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে পৃথক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব ঘটে। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিছিল, মিটিং ও গণসমাবেশ করে পাকিস্তানি বাহিনীর অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। প্রত্যক্ষ যুদ্ধেও নারীদের অংশগ্রহণ, ছিল লক্ষণীয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাতিকে মুক্তি এনে দেবার জন্য মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়। মুক্তিযোদ্ধাগণ কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পরিবার ও পরিজনের কথা না ভেবে রক্তক্ষয়ী যুদ্ধে অস্ত্র হাতে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনেন বিধায় তাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের বীরত্ব আর আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েয়ে বিধায় তাদের আত্মত্যাগের তাৎপর্য অপরিসীম।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের তাৎপর্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর