উদ্দীপকে উল্লিখিত ভাষণের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন ভাষণের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ভাষণ এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ৭ ই মার্চের ভাষণ এর সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন চলাকালে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন তা এক কথায় অনন্য। এ ভাষণে প্রচ্ছন্নভাবে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা করেন নি কারণ আশঙ্কা ছিল এতে পাকিস্তানি শাসকেরা বাঙালির ওপর সামরিক আক্রমণ চালানোর বৈধতা পেয়ে যাবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাব ভাষা বাক্য ও শব্দ চয়ন রাজনীতিবিদ ভাষাবিদ ও কূটনীতি সহ সব শ্রেণীর মানুষকে অভিভূত করেছে।। এ ভাষণ থেকে পূর্ব পাকিস্তানের মানুষরা বুঝে নেয় নেতা কার্যত স্বাধীনতা ঘোষণা করেছেন এটি পূর্ব পাকিস্তানের মানুষকে ব্যাপকভাবে আলোড়িত করে। উদ্দীপকে ভিয়েতনাম যুদ্ধ শুরুর পূর্বে জনগণের উদ্দেশ্যে তাদের নেতার ভাষণের কথা বলা হয়েছে। এ ভাষণ ছিল যুদ্ধ জয়ের মূল মন্ত্র। ফলে যুদ্ধে শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। সুতরাং বলা যায় উদ্দীপকে ভাষণ এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পূর্ববর্তী ৭ই মার্চের ভাষণ এর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ভাষণের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর