উদ্দীপকের কোন ফুলকে বাঁচানোর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশকে বাঁচানোর কথা বলা হয়েছে। "মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলতে বাঁচাবো বলে যুদ্ধ করি।" এ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ানো এবং সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি প্রচার করা হয়। এখানে ফুলকে বাঁচানো বলতে বাংলাদেশকে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। উদ্দীপকে উল্লিখিত গানের চরণের মাধ্যমে বাংলাদেশকে বাঁচানোর কথা বলা হয়েছে। পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান থেকে প্রায় ১২০০ মাইল দূরে অবস্থিত। ১৯৪৭ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের নাম ছিল পূর্ববঙ্গ। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত করে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রের সৃষ্টি করা হয়। মুসলিম আধিক্যের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সীমানা নির্ধারণ করা হয় বলে এর দুটি ভিন্ন অঞ্চল অনিবার্য হয়ে ওঠে। এ পূর্ব পাকিস্তানই বর্তমানের বাংলাদেশ। এর আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কি. মি.। এদেশের তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত এবং একদিকে বঙ্গোপসাগরের অবস্থান। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়, যা 'কালরাত্রি' নামে পরিচিত। সে সময় পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ, স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর হামলা করে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান তাদের এ অভিযানের নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। উক্ত গণহত্যার প্রেক্ষিতে মেজর জিয়াউর রহমান ২৬শে 'মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ। আর এ যুদ্ধে বাঙালিকে দেশ বাচাঁনোর আহবানে গানটি রচিত হয়। গীতিকার গোবিন্দ হালদার গানটি রচনা করেন। এখানে 'ফুল' বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের কোন ফুলকে বাঁচানোর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর