উক্ত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পাকিস্তানের রাজনীতিতে এ নির্বাচন প্রভাব ছিল সুদূরপ্রসারী। আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় পাকিস্তান শাসকগোষ্ঠীর দীর্ঘ ২৩ বছর নিপীড়ন ও শোষণের হাত থেকে মুক্তির সম্ভাবনা সৃষ্টি করে। অবিভক্ত পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচন ছিল উক্ত নির্বাচনটি। এ নির্বাচন টি সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭০ এর নির্বাচনে বাঙালির বিজয় তাদের স্বতন্ত্র সত্তাকে স্পষ্টভাবে প্রকাশ করে। বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। ৭০ সালের নির্বাচনে মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের সুদৃঢ় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ভিত্তি পায় এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে। তাই পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালি বিশ্ববাসীর অকুন্ঠ সমর্থন লাভ করে। ১৯৭০ সালের নির্বাচন ছিল ঐক্যবদ্ধ পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতার বার্তাবাহক।এ নির্বাচনের ফলে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তান শাসনের বৈধতা হারায়। যার ফলশ্রুতি ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের পথ তৈরি হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর