উক্ত ভাষণের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: বাঙালি জাতির ইতিহাসের ৭ই মার্চের গুরুত্ব অনস্বীকার্য ।১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ তাৎপর্যপূর্ণ এক ঐতিহাসিক ঘটনা। সাথে মার্চের ভাষণ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক মূল্যবান দলিল। এ ভাষণকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৭ সালে ৩০ শে অক্টোবর 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর এই ভাষণটিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ বলে বিবেচনা করা হয়। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু পূর্ব বাংলার মানুষের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চনার ইতিহাস তুলে ধরে মুক্তির কথা বলেছেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের সাফল্য অপরিসীম অবদান রেখেছিল। আর এই আন্দোলনে চূড়ান্ত পরিণতিতেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি অর্জন করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র।বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ঐতিহাসিক ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সর্বোপরি বলা যায় বাঙালি জাতির জীবনের ইতিহাসের ৭ই মার্চের অবদান অনস্বীকার্য।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ভাষণের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর