গণঅভ্যুত্থান বলতে কী বোঝায় ?
উত্তর: গণঅভ্যুত্থান বলতে কোনো স্বৈরশাসনের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সকল শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনকে বোঝায়। অভ্যুত্থান শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা। অনানুষ্ঠানিকভাবে অভ্যুত্থান শব্দটি প্রতিষ্ঠান বা সংস্থার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। সুতরাং গণঅভ্যুত্থান বলতে কোনো স্বৈরশাসনের বিরুদ্ধে সব শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনকে বোঝায়। যেমন— ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র, পেশাজীবী, কৃষক-শ্রমিক তথা সব শ্রেণির মানুষ আন্দোলন করে, যা গণঅভ্যূত্থানে পরিণত হয়। ফলে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। আবার ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এদেশের মানুষ স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে তুলেছিল ।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
গণঅভ্যুত্থান বলতে কী বোঝায় ?
উত্তর