শেয়ারFacebookWhatsApp

'আত্মসমর্পণ দুলিল' কী? ব্যাখ্যা কর।

উত্তর: আত্মসমর্পণ দলিল হলো একটি লিখিত চুক্তি যেখানে সামরিক পরাজয়ের পর কোনো দেশ বা সামরিক বাহিনী তাদের প্রতিপক্ষের কাছে নিঃশর্তভাবে নিজেদের সমর্পণ করে। এ দলিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং পরাজিত পক্ষের সৈন্য, অস্ত্র-সরঞ্জামের ভবিষ্যত অবস্থার শর্তাবলি লেখা থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লে. জেনারেল নিয়াজি যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'আত্মসমর্পণ দুলিল' কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের একপর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। এ জঘন্য হত্যাকাণ্ডটি তাদেরকে বিশ্ববাসীর নিকট ঘৃণার পাত্রে পরিণত করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026

উত্তর

ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।

উত্তর

আত্মসমর্পণ দলিল হলো একটি লিখিত চুক্তি যেখানে সামরিক পরাজয়ের পর কোনো দেশ বা সামরিক বাহিনী তাদের প্রতিপক্ষের কাছে নিঃশর্তভাবে নিজেদের সমর্পণ করে। এ দলিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং পরাজিত পক্ষের সৈন্য, অস্ত্র-সরঞ্জামের ভবিষ্যত অবস্থার শর্তাবলি লেখা থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লে. জেনারেল নিয়াজি যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত হত্যাকান্ডটি তৎকালীন দুই পাকিস্তানের ২৫শে মার্চের হত্যাকান্ডকে নির্দেশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। জগন্নাথ হলের সিঁড়ি, বারান্দা ও রাস্তায় শত শত ছাত্রের লাশের স্তূপ তৈরি হয়। ছাত্রীদের রোকেয়া হলেও হত্যাযজ্ঞ চালানো হয়। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। নয়া বাজার কাঠের আড়ত, বস্তি, শাখারি বাজার, রায়ের বাজার সব জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখায় আকাশ লাল হয়ে উঠে। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। উদ্দীপকেও অনুরূপ ঘটনা দেখা যায় যেখানে গত শতাব্দীর মাঝামাঝিতে ভিয়েতনামের দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধের একপর্যায়ে দক্ষিণ ভিয়েতনামের একজন সামরিক কর্মকর্তার নির্দেশে উত্তর ভিয়েতনামের একটি অংশে ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। অতএব উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত ২৫শে মার্চের জঘন্যতম ও নিমর্ম হত্যাকাণ্ডকে নির্দেশ করে।

উত্তর

উক্ত হত্যাকাণ্ডটি তথা ২৫শে মার্চের হত্যাকান্ডটি মহান মুক্তিযুদ্ধের একটি খন্ডিত চিত্রমাত্র-মন্তব্যটি যথার্থ। বাঙালি জাতি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান শাসকগোষ্ঠী কর্তৃক শাসিত ও শোষিত হয়ে আসছিল। এ শাসন ও শোষণের নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালিদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তানি বাহিনী ট্যাংক ও' সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। তারা ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা 'প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। পাকিস্তান বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় এলাকায় এলাকায় ঘুরে অত্যাচার, নির্যাতন, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালাত। তারা মুক্তিযোদ্ধাদের ধরে গাছে বেঁধে নির্যাতন করত। অনেককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখত। শিক্ষাবিদ, ডাক্তার, সাংবাদিক, বিচারক, আইনজীবীসহ অনেককে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যা করে মিরপুরের বধ্যভূমিতে ফেলে রেখেছিল। মূলত ২৫শে মার্চের হত্যাকান্ডই শেষ নয় তারা সারা দেশে ৯ মাসব্যাপী ব্যাপক হত্যাকান্ড চালায়। তাদের হত্যাকান্ডের শিকার হয় এদেশের ৩০ লক্ষ মানুষ। তবুও বাঙালি দমে না গিয়ে যুদ্ধে অবিচল থাকে এবং স্বাধীনতার লালসূর্য ছিনিয়ে আনে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ১৯৭১ সালের ২৫শে মার্চের হত্যাকাণ্ডটি মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ডিত চিত্রমাত্র। এছাড়া ১৬ই ডিসেম্বর পর্যন্ত তারা সারা দেশে ৩০ লক্ষ মানুষকে হত্যা করে।
HSCIslamic History 2nd paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।