শেয়ারFacebookWhatsApp

'আগরতলা মামলা' বলতে কী বোঝ?

উত্তর: ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে যে মামলা দায়ের করা হয় তাই আগরতলা মামলা নামে পরিচিত। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল- বঙ্গবন্ধুর নেতৃত্বেভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য মামলাটির নাম হয় আগরতলা মামলা।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'আগরতলা মামলা' বলতে কী বোঝ?

উদ্দীপক

ফোরকান সাহেব ১৯৭১ সালের মার্চ মাসের একটি নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণ করেন। উক্ত তারিখে তার বাবাসহ শত শত বাঙালিকে পাকিস্তানের সৈন্যরা গণহত্যা করেছিল। দুঃখের সেই স্মৃতি তাকে কাঁদায়। ছাত্র, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ কোনো বুদ্ধিজীবীই গণহত্যা থেকে রেহাই পাননি।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে

উত্তর

১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে অভিযুক্ত করে যে মামলা দায়ের করা হয় তাই আগরতলা মামলা নামে পরিচিত। আগরতলা মামলাটি দায়ের করা হয় ১৯৬৮ সালের জানুয়ারি মাসে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল- বঙ্গবন্ধুর নেতৃত্বেভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এ জন্য মামলাটির নাম হয় আগরতলা মামলা।

উত্তর

উদ্দীপকে হত্যাকান্ডের সাথে আমার পাঠ্যপুস্তুকে ২৫ শে মার্চ কালরাতে হত্যাকান্ডের সাথে মিল রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো : ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পাকিস্তানি সেনারা ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর এক বর্বর হত্যাযজ্ঞ চালায়। নির্বিচার হত্যা ছাড়া ও গলাবর্ষণ ও অগ্নিসংযোগ এর মাধ্যমে ঢাকাতে মৃত্যুপুরিতে পরিণত করা হয়। বিশ্বের স্মরণকালের ইতিহাসে এরকম নির্মমহত্যা ও ধ্বংসযজ্ঞ বিরল। বাঙালি স্বাধিকারের স্তদ্ধ করে দেওয়ারই ছিল এর লক্ষ্য। ভয়ংকর সেই রাত্রি এই দেশে ২৫ শে মার্চ এর কালরাত নামে পরিচিত। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ নির্মম ও অভিযানের সাংকেতিক নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। এ রাতে রাজধানী ঢাকার বাহিরেও কয়েক জায়গায় হামলা ও হত্যাকান্ড চালায়। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হ, জগন্নাথ হল,ও জহিরুল হক হলের কয়েকশ আবাসিক ছাত্র ও কর্মচারীকে হত্যা করে সেনারা। সেই রাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার হয় রাস্তার প্রতিবাদী জনতার সাধারণ পথচারী ও বস্তিবাসীরাও। ২৫শে মার্চ রাতে শুধু ঢাকায় প্রায় ৭০০০ হাজার মানুষকে হত্যা করা হয় । সেই রাত থেকে টানা ৩৬ ঘন্টা ধরে ধরে তান্ডবলীলা চালানো হয়। এই রাতটি বিশ্বের স্মরণকালের ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। তাই বলা যায়, উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে আমার পাঠ্যপুস্তকের ১৯৭১ সালে ২০শে মার্চ কালরাতের হত্যাকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

উক্ত হত্যাকাণ্ড ছিল ও জাতীয় মেধাশূন্য করার নীল নকশা। নিচে তা বিশ্লেষণ করা হলো : ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে হত্যাকান্ড ছিল জাতিকে মেধাশূন্য করা নীল নকশা। একটি জাতির মেরুদন্ড হলো শিক্ষিত এবং মেধাবীরা। মেধাশূন্য জাতি মেরুদন্ডহীন প্রাণীর সমতুল্য। পাকিস্তানিরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য নীল নকশা তৈরি করে। যাতে বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ১৯৭১ সালে ২৫শে মার্চ থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীদের বাঙালি জাতির উপর নির্মম হত্যাকাণ্ড। এই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাঙালিকে মেধাশূন্যহীন জাতিতে পরিণত করা। তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাংলার ঘুমন্ত নিরস্ত মানুষের উপর এক বর্বর হত্যাকাণ্ড চালায়। তারমাধ্যমে শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। ২৫ শে মার্চ কালরাত থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে চলে এই মহান মুক্তিযুদ্ধ । ২৫ শে মার্চ রাতে অপরশন সার্চলাইট নামে যে হত্যাকাণ্ড শুরু করে তার মূললক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়েরসহ দেশের ছাত্র সমাজ এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা দেশের শত শত ছাত্রকে হত্যা করে। ১৪ ডিসেম্বর রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যদের সহযোগিতার মাধ্যমে দেশের বুদ্ধিজীবীদের অপহরণ করে দ্রুত হত্যাকাণ্ড ঘটায় । এদেশের এ সূর্য সন্তানদের তারা নির্মম ভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের বুদ্ধিজীবীদের নিধনযজ্ঞে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, বিজ্ঞানী, রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা কেউ বাদ পড়েনি। বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানি নরপিশাচদের এসব বুদ্ধিজীবি হত্যাকান্ড ছিলো অত্যন্ত মর্মান্তিক। সুতরাং বলা যায়, উক্ত হত্যাকান্ড ছিলো বাঙালি জাতির মেধাশূন্য করার নীল নকশা।
HSCIslamic History 2nd paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।