শেয়ারFacebookWhatsApp

১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল কেন? ব্যাখ্যা কর।

উত্তর: পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানিদের ওপর শাসনের নামে শোষণ-নির্যাতন চালাতে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের বঞ্চিত করা হয়। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। ফলে পূর্ব বাংলার জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনৈক ব্যক্তির জন্ম ১৯৭১ সালের মার্চ মাসের একটি নির্দিষ্ট তারিখে। উক্ত তারিখে তার বাবাসহ শত শত বাঙালিকে পাকিস্তানি সৈন্যরা গণহত্যা করেছিল। দুঃখের সেই স্মৃতি তাকে কাঁদায়। ছাত্র, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ কোনো বুদ্ধিজীবীই গণহত্যা থেকে রেহাই পায়নি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ছয় দফা শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন।

উত্তর

পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানিদের ওপর শাসনের নামে শোষণ-নির্যাতন চালাতে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের বঞ্চিত করা হয়। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইস্যু ছিল বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা। ফলে পূর্ব বাংলার জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে।

উত্তর

উদ্দীপকে হত্যাকাণ্ডের আলোকে আমার পাঠ্যপুস্তকের বুদ্ধিজীবীদের হত্যাকান্ডের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, এক ব্যক্তির জন্ম যেদিন যে তারিখে শত শত বাঙালিকে হত্যা করে, ছাত্র, শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ কোনো বুদ্ধিজীবীই গণহত্যা থেকে রেহাই পায়নি। উদ্দীপকের এ ব্যক্তির জন্ম ছিল ১৪ ডিসেম্বর। কেননা ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী এদেশের মেধাবী সন্তানদের হত্যা করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাঙালি জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে। স্বাধীনতা বিরোধী চক্র বাঙালি জাতিকে মেধাহীন করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ চালায়। পৈশাচিকভাবে হত্যা করার পর ঢাকার রায়ের বাজারসহ বিভিন্ন স্থানে ঐ বুদ্ধিজীবীদের লাশ ফেলে রাখা হয়। ১৪ ডিসেম্বর বেশ কিছুসংখ্যক খ্যাতিমান বুদ্ধিজীবীকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম অত্যাচারের পর হত্যা করে। এদের মধ্যে ছিলেন বেশ কয় শত বিশিষ্ট লেখক, শিল্পী, অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসকসহ পেশাজীবী ও সংস্কৃতিকর্মী। ১৪ ডিসেম্বর তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি কালো তথা শোকাবহ দিন। বাংলাদেশ স্বাধীন হলেও যেন একটি মেধাশূন্য রাষ্ট্রে পরিণত হয় সেই নীল নকশা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

উত্তর

উক্ত হত্যাকাণ্ড তথা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতীয় মেধাশূন্য করার নীল নকশা। উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা ব্যাপক অবদান রাখে বিধায় পাকিস্তান হানাদার বাহিনী তাদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করে। মুক্তিযুদ্ধে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের অবদান ছিল গৌরবোজ্জ্বল। যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল ও নৈতিক শক্তি ধরে রাখার ক্ষেত্রে শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবী, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয়। তারা নিজের ও পরিবারের সদস্যদের রুজি-রোজগার ও জীবনের 'ঝুঁকি নিয়ে নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। মুক্তিযোদ্ধাভিত্তিক লেখালেখি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র খবর পাঠ, দেশাত্মবোধক গান, কবিতা পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক গান, নাটক, কথিকা, এম. আর. আখতার মুকুলের অত্যন্ত জনপ্রিয় 'চরমপত্র' অনুষ্ঠান এবং 'জল্লাদের দরবার' ইত্যাদি অনুষ্ঠান ছিল শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের। এসব অনুষ্ঠান যুদ্ধের ময়দানের মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সাহায্য করেছে, সাহস যুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে। তাই তাঁদের হত্যা করে হানাদাররা জাতিকে মেধাশূন্য করতে চেয়েছে।
HSCIslamic History 2nd paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।