শেয়ারFacebookWhatsApp

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উদ্দীপক

যুগোশ্লাভিয়ার বসনিয়া-হার্জেগোভিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। সংখ্যালরিষ্ঠ সার্ব শাসকগোষ্ঠীর নিকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শোষিত নিষ্পেষিত হয়ে আসছিল বসনীয় জনগোষ্ঠী। ফলে দীর্ঘদিনের বঞ্চনা তাদের বিক্ষুব্ধ করে তুলে এবং ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার ডাক দেয়। সার্ব-ক্রোট যৌথশক্তি এ আন্দোলন দমনে গণহত্যা, লুণ্ঠন, নারী ও শিশুদের প্রতি পাশবিক নির্যাতন চালায়। অবশেষে লক্ষ লোকের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে বসনিয়া স্বাধীনতা অর্জন করে।

ঢাকা কলেজ · 2025

উত্তর

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রথম স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ যুদ্ধকে সাংগঠনিক রূপ দিতে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের দায়িত্ব ছিল দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে দেশকে শত্রুমুক্ত করা, দেশ-বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মুক্তাঞলে বেসামরিক প্রশাসন পরিচালনা করা। মুক্তিযুদ্ধের সফলতার পেছনে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অসামান্য।

উত্তর

উদ্দীপকের সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর পশ্চিমা শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন, গণহত্যা এবং এর বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলনের মিল রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। তাদের অত্যাচার- নির্যাতনে পূর্ব পাকিস্তানের মানুষ নানা বঞ্চনা ও শোষণের শিকার হতে থাকে। তাছাড়া বিভিন্ন সময়ে পাকিস্তান সরকার বাঙালির ওপর নৃশংস গণহত্যা চালায়। তাদের এ অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে বাঙালি আন্দোলন গড়ে তোলে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করে। উদ্দীপকে বর্ণিত বসনিয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সার্ব শাসকগোষ্ঠীর কাছে বসনীয় জনগোষ্ঠী শোষিত, নিগৃহীত ও বঞ্চিত হতে থাকে। বঞ্চনা থেকে মুক্তি পেতে বসনিয়াবাসী ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলন শুরু করে। আন্দোলন দমনে সার্ব-ক্রোট যৌথশক্তি তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। অবশেষে বসনিয়া স্বাধীনতা অর্জন করে। একইভাবে পূর্ব বাংলার প্রতি পাকিস্তানি শাসকদের নীতি ছিল বৈষম্যমূলক। রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সামাজিক, শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই এ বৈষম্য প্রকট আকার ধারণ করে। পাকিস্তানিরা প্রতিনিয়ত বাঙালির ন্যায়সংগত -অধিকারকে উপেক্ষা করতে থাকে যা তাদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনায় অতিষ্ঠ হয়ে পূর্ব পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পর বাঙালিরা সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে। পাক সরকার বাঙালিদের দমনের জন্য বাংলার অসংখ্য নিরস্ত্র মানুষকে হত্যা করে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালায়। এতসব অত্যাচারের পরও তারা বাঙালিদের দমাতে পারেনি। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাঙালি তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে সক্ষম হয়। উদ্দীপকের বসনিয়ার স্বাধীনতা সংগ্রামেও এ ঘটনার প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের বসনিয়ার মতো বাংলাদেশও ১৯৭১ সালে আপামর জনসাধারণের অংশগ্রহণে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। পাকিস্তান সরকারের অধীনে নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে নানা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নেয়। সব শ্রেণির মানুষের অংশগ্রহণে এ যুদ্ধ জনযুদ্ধে পরিণত হয়। বসনিয়ার স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও একই প্রকৃতি লক্ষণীয়। সার্ব শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে মুক্তি পেতে বসনিয়াবাসী স্বাধীনতা আন্দোলন শুরু করলে সাবেক যুগোশ্লাভিয়া সরকার বসনিয়ায় গণহত্যা, লুণ্ঠন, নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালায়। অবশেষে লক্ষ লোকের আত্মদান ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে বসনিয়া স্বাধীনতা অর্জন করে। একইভাবে বাঙালির স্বাধীনতার চেতনাকে স্তব্ধ করে দিতে পাকিস্তান সরকার নানা অপতৎপরতা চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পরপরই ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ ঘোষণায় উজ্জীবিত অদম্য বাঙালি পাকিস্তানি হানাদার শক্তির বিরুদ্ধে দেশের সর্বত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। শুরু হয় মুক্তিযুদ্ধ। কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ সব শ্রেণির মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একে জনযুদ্ধে রূপ দেয়। পাকিস্তান সরকার স্বাধীনতাকামী জনতাকে দমনের জন্য কঠোর অবস্থান গ্রহণ করেও ব্যর্থ হয়। সব অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালি মুক্তিযোদ্ধারা তাদের পিছু হটতে বাধ্য করে। পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী ১৪ ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রায় ৩০ লাখ শহিদের আত্মত্যাগ আর ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। পরিশেষে বলা যায়, বসনিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং প্রকৃতি প্রায় একই ধরনের। বসনিয়ার মতো সশস্ত্র যুদ্ধের মাধ্যমেই ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে অঙ্কিত হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চিত্র।
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? | Prosthuti