শেয়ারFacebookWhatsApp

১৯৬৯-এর গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা কর।

উত্তর: ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে পাকিস্তানে যে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে তাকে উনসত্তরের গণঅভ্যুত্থান বলে। আইয়ুব খান সরকারের বিরুদ্ধে জনগণের মনে পুঞ্জীভূত ক্ষোভ ও আগরতলা মামলার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে যে গণআন্দোলন গড়ে ওঠে তা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ আন্দোলনে ছাত্রদের পাশাপাশি কৃষক-শ্রমিক, কর্মচারী, কুলি, মাঝি থেকে শুরু করে সবশ্রেণির মানুষ অংশগ্রহণ করে। এ গণঅভ্যুত্থানে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হয় এবং ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

১৯৬৯-এর গণঅভ্যুত্থান কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বিক্রমপুর রাজ্যের শাসকের শোষণ হতে মুক্ত হওয়ার জন্য শাহবাজপুর রাজ্যের শাসক স্বাধীনতা ঘোষণা করে। শাহবাজপুরের স্বাধীনতার দাবিকে চিরতরে নির্মূল করতে বিক্রমপুর রাজ্যের সেনাবাহিনী রাতের অন্ধকারে গণহত্যা কর্যক্রম পরিচালনা করে। এই হত্যাকাণ্ড হতে ছাত্র-শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, মন্দিরবাসী, নিঃস্ব বস্তিবাসী ও সাধারণ জনতা কেউ রক্ষা পায়নি। পুড়িয়ে দেওয়া হয় সংবাদপত্রের অফিস।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আইনগত কাঠামো আদেশ জারি করেছিলেন ইয়াহিয়া খান।

উত্তর

১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে পাকিস্তানে যে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে তাকে উনসত্তরের গণঅভ্যুত্থান বলে। আইয়ুব খান সরকারের বিরুদ্ধে জনগণের মনে পুঞ্জীভূত ক্ষোভ ও আগরতলা মামলার প্রেক্ষিতে সমগ্র পাকিস্তানে যে গণআন্দোলন গড়ে ওঠে তা ঊনসত্তরের গণঅভ্যুত্থান নামে পরিচিত। এ আন্দোলনে ছাত্রদের পাশাপাশি কৃষক-শ্রমিক, কর্মচারী, কুলি, মাঝি থেকে শুরু করে সবশ্রেণির মানুষ অংশগ্রহণ করে। এ গণঅভ্যুত্থানে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হয় এবং ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হত্যাকান্ডের সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর হত্যাকান্ডের মিল রয়েছে।উদ্দীপকে বিক্রমপুর রাজ্যের শাসকের শোষণ হতে মুক্ত হওয়ার জন্য শাহবাজপুর রাজ্যের শাসক স্বাধীনতা ঘোষণা করে। শাহবাজপুরের স্বাধীনতার দাবিকে চিরতরে নির্মূল করতে বিক্রমপুর রাজ্যের সেনাবাহিনী রাতের অন্ধকারে গণহত্যা কর্যক্রম পরিচালনা করে। যা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীরা ২৫ শে মার্চের হত্যাকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৭১ সালের ২৫ মার্চ ইয়াহিয়া খানের নির্দেশে টিক্কা খান ও রাওফরমান আলী পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে। ১১ চৈত্রের বৃহস্পতিবারে পাকিস্তানি বাহিনী ট্যাংক ও সামরিক যানসহ শহরের মূলকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন ও ঢাকা পিলখানায় হামলা চালায়। প্রথমে ফার্মগেটে বাঙালি জনতাকে হত্যা করে এবং পিলখানায় অসংখ্য ইপিআর সদস্য শহিদ হন। বালুচ ও পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত কসাই সেনারা প্রতিটি হলে ঢুকে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে। সমগ্র ঢাকা শহরে তাদের নৃশংস হত্যাকান্ডের ফলে লাশ আর লাশ পড়ে থাকে। চারদিকে শুধু আগুন আর আহাজারি। দি পিপসল, ইত্তেফাক, সংবাদ ও গণবাংলা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মভোলা কবি শহিদ সাবেরসহ বহু সাংবাদকর্মী আগুনে পুড়ে মারা যায়। উঠে। তাদের হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। ঢাকার বাইরে রংপুর, সৈয়দপুর, জয়দেবপুরসহ নানা স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু নিরস্ত্র বাঙালি নিহত হয়। তারা অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়। তাদের নৃশংসতায় ৩০ লক্ষ নর-নারী শহিদ হন এবং ২ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারান।অতএব, উদ্দীপকের মতো পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে ইতিহাসের জঘন্যতম ও নিমর্ম হত্যাকাণ্ড চালায়।

উত্তর

উক্ত হত্যাকাণ্ড তথা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতীয় মেধাশূন্য করার নীল নকশা। উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা ব্যাপক অবদান রাখে বিধায় পাকিস্তান হানাদার বাহিনী তাদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করে। মুক্তিযুদ্ধে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের অবদান ছিল গৌরবোজ্জ্বল। যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মনোবল ও নৈতিক শক্তি ধরে রাখার ক্ষেত্রে শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবী, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয়। তারা নিজের ও পরিবারের সদস্যদের রুজি-রোজগার ও জীবনের ঝুঁকি নিয়ে নানাভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। মুক্তিযোদ্ধাভিত্তিক লেখালেখি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র খবর পাঠ, দেশাত্মবোধক গান, কবিতা পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক গান, নাটক, কথিকা, এম. আর. আখতার মুকুলের অত্যন্ত জনপ্রিয় 'চরমপত্র' অনুষ্ঠান এবং 'জল্লাদের দরবার' ইত্যাদি অনুষ্ঠান ছিল শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের। এসব অনুষ্ঠান যুদ্ধের ময়দানের মুক্তিযোদ্ধাদের মানসিক ও নৈতিক বল ধরে রাখতে সাহায্য করেছে, সাহস যুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে। তাই তাদের হত্যা করে হানাদাররা জাতিকে মেধাশূন্য করতে চেয়েছে।পরিশেষে বলা যায়, হানাদার বাহিনী জাতির ভবিষ্যৎ উন্নয়ন বাধাগ্রস্ত ও জাতির শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।
HSCIslamic History 2nd paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।